নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

১ দফা কর্মসূচীর অংশ হিসেবে জয়পুরহাট জেলা বিএনপি পদযাত্রা অনুষ্ঠিত

১ দফা কর্মসূচীর অংশ হিসেবে বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে জয়পুরহাটে পদযাত্রা করেছে জেলা বিএনপি। 

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে শহরের চিনিকল সড়ক থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ করে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দীন মন্ডলের সভাপতিত্বে  বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাডঃ নাফিজুর রহমান পলাশ ও শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুল গফুর মন্ডল, আলি হাসান মুক্তা, সরদার লিয়াকত হোসেন, আনিসুর তালুকদার, আব্দুস সামাদ বাবু, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মুশফিকুল আলম বুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি এ্যাড. ফারুক হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য আব্দুল মতিন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাইসুল আলম রিপন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাতী দল, মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও খবর