নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হত্যা মামলা দায়েরের ১৪ বছর পর জয়পুরহাটে ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড

জয়পুরহাট সদর উপজেলার কড়ই কাদিপুর গ্রামে  পারিবারিক কলহের জেরে পুকুর পাহারাদার আব্দুল আলী হত্যার ঘটনায় দুই সহোদর ভাইসহ  ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে  তাদের ১০ হাজার টাকা করে জরিমানার আদেশও দেন আদালত।

মামলা দায়েরের ১৪ বছর পর বৃহস্পতিবার  (১৩ জুলাই) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মোঃ আব্বাস উদ্দীন এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার কড়ই কাদিরপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আমিনুর ইসলাম (৫১), ইদা মন্ডলের ছেলে আব্দুল কুদ্দুস (৫৯) ও আব্দুল হান্নান (৫৬), মানিক মিয়ার ছেলে আনোয়ার (৪৯) আফির উদ্দীন ওরফে আফিল উদ্দিনের ছেলে দুদু (৪৯) ও মৃত আয়েজ উদ্দীনের ছেলে ঘুটু আলম (৪৪)।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৭ মার্চ জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের রশিদার বম্বু ইউনিয়নের হিচমী ফকিরপাড়া গ্রামের আব্দুল আলীম (৬২) রাতের খাবার খেয়ে পার্শ্ববর্তী কড়ই কাদিরপুর গ্রামের আব্দুল মান্নান মৌলভীর পুকুর পাহারা দিতে যান। 
পরদিন সকালে পুকুর পাড়ের পার্শ্বে ধান ক্ষেতের  ভেতরে হাত ও পা বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোসলেমা বেগম ২০০৯ সালের ৮ মার্চ  বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক খলিল তদন্ত শেষে ২০০৯ সালের সালের ২২ জুলাই আদালতে ছয় জনের নামে অভিযোগপত্র দেন। এরপর  দীর্ঘ শুনানি ও ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন বিচারক।

এ মামলায় বাদীপক্ষে আইনজীবী ছিলেন সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল ও উদয় সিং এপিপি।

আসামিপক্ষে আইনজীবী ছিলেন এ ই এম খলিলুর রহমান, মোস্তাফিজুর রহমান ও হেনা কবীর।
আরও খবর