নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বর্ণিল আয়োজনে জয়পুরহাটে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচি হোক ধরা, প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতীসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক   সংগঠনের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে (১৪ এপ্রিল) সকাল ৮ টায় জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে কালেক্টরেট মাঠে এসে শেষ করে দেশাত্মবোধক ও বর্ষ বরণের সংগীত এবং নৃত্য পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী গোষ্ঠীরা।

পরে দেশীয় খেলা কাবাডি ও লাঠি খেলা, শিশুদের জন্য হাড়িভাংগা খেলা, কুইজ, রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতির ধারক বাহক। এই দিনে বাঙালিরা পুরোনো দিনের ব্যর্থতা, নৈরাশ্য ও গ্লানি ভূলে সমৃদ্ধ  ও সুখময় জীবন প্রাপ্তির প্রত্যাশায় নতুন বছরকে মহানন্দে বরণ করে নেয়।

Tag
আরও খবর