নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শেরপুরে ১৬০ পরিবারকে ঘর দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-05-2025 10:11:20 pm


শেরপুরে ২০২৪ সালে বন্যায় নিঃস্ব হয়ে যাওয়া ১৬০টি পরিবারকে ঘর হস্তান্তর করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। 


সোমবার (২৬ মে) শেরপুরের ঝিনাইগাতি উপজেলা পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঘর প্রদান করা হয়।এসময় নসীহাহ পেশ করার প্রোগ্রামও পরিচালনা করা হয়।অনুষ্ঠানে নসীহাহ পেশ করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।


অনুষ্ঠানে সংগঠনটির চেয়ারম্যান আহমাদুল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইগাতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম রাসেল ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানবসেবা বিভাগের প্রধান মাহবুবুর রহমান সাজিদ। 


আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ হিসেবে মানুষকে সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। মানবতার জন্য ভালো কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমাদের মূল উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬০টি পরিবারকে ঘর দেওয়া হলো। 


ঘর পাওয়ার প্রতিক্রিয়ায় ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা দিপঙ্কর হাজং বলেন, ‘বন্যায় সব হারিয়ে নিঃস্ব হয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ও আপনাদের সহযোগিতায় এ ঘর পেয়ে আমার এবং আমার পরিবারের সদস্যদের মাথা গোঁজার ঠাঁই ফিরে পেয়েছি। এখন আমরা খুব খুশি।’ 


প্রসঙ্গত, ২০২৪ সালে সারা দেশের বন্যা দুর্গত বিভিন্ন জেলাতে মোট ১৫০০টি সেমিপাকা ঘর নির্মাণের উদ্যােগ হাতে নেয় আস-সুন্নাহ ফাউন্ডেশন। সারা দেশের হিসেব অনুযায়ী, যাদের ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ৮ হাজার ৯৭০টি পরিবারকে নগদ ৩০ কোটি ১৯ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও ১০০টি দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে ১ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ১০০টি অটোমিশুক প্রদান দেয়া হয়।