নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকানঘর পুড়ে ছাই : প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি


সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর বাজারে টিএন্ডটি রোডে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানাগেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় একটি লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা যায়।

আগুনের লেলিহান শিখা দেখে বাজারের ব্যবসায়ীসহ এলাকার হাজার হাজার লোকজন অগ্নিকান্ডস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে প্রানপন চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ও জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহ এলাকার লোকজন প্রায় ২ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসার পূর্বেই সম্পূর্ণ দোকান গুলো পুড়ে ছাঁই হয়ে যায়।

তবে ফায়ার সার্ভিস টিমের অদক্ষতা ও অবহেলার কারনে আগুন নিয়ন্ত্রনে আনতে সময় লেগেছে বলে ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ফায়ার সার্ভিসের জনবল সহ দক্ষতা বাড়াতে কর্তৃপক্ষের প্রতি দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা।

জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার আল মাসুদ জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে কাজ করেছি। আমাদের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রনে আনতে কোন ধরনের অবহেলা ছিলনা। তাছাড়াও আমাদেরকে সহযোগিতা করতে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: তারেক হাসান ভূইয়ার নেতৃত্বে সুনামগঞ্জ থেকে আরেকটি টিম ঘটনাস্থলে এসে কাজ করে।


আগুনের খবর পেয়ে জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, জগন্নাথপুর পৌর সভার মেয়র জনাব আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,পৌর কাউন্সিলরবৃন্দ, বাজার সেক্রেটারি জাহিরুদ্দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

আরও খবর