জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে বেগম রোকেয়া দিবস পালিত বেগম রোকেয়া দিবস পালিত, ৩ জয়ীতাকে সংবর্ধনা

নারী পুরুষের সমতা, নারীর জন্য বিনিয়োগ-সহিংসতা প্রতিরোধ’ শ্লোগানকে প্রতিপাদ্য করে জগন্নাথপুরে  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।


সোমবার  (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন  কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ ও নিজাম উদ্দিন জালালীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জগন্নাথপুর  প্রেসক্লাবের  সভাপতি তাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সুনু, উপজেলা এলজিডি প্রকৌশলী সোহরাব হোসেন, পানির সম্পদ কর্মকর্তা ডাক্তার খালেদ সাইফুল্লাহ, আবু হুরায়া সাদ মাষ্টার,জগন্নাথপুর থানার ওসি তদন্ত জয়নাল হোসেন, প্রমুখ। 


অনুষ্ঠানে ৩ টি ক্যাটাগরিতে ৩ জন জয়িতাকে পুরস্কৃত করা হয়। তারা হলেন- অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারী ক্যাটাগরিতে লাভলী রানী দাশ  ; নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে উঠে দাঁড়িয়েছেন যে নারী ক্যাটাগরিতে রুজনা বেগম; সমাজ উন্নয়নে অসামান্য অবদান  রেখেছেন যে নারী ক্যাটাগরিতে  ইয়ারুন নেছা,কে সংবর্ধনা দেওয়া হয়। 


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ  বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার দেখানো পথে আজ নারীরা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের সাক্ষর রাখছেন। নারী পুরুষের সহাবস্থানই দেশকে এগিয়ে নিতে পারবে।


তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে মনে করি পুরুষের চেয়ে নারীরা শক্তিশালী। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, মায়ের সম্মান বলেই যুদ্ধ করেছি। বাবা চাকুরী করলে অবসর হয়। কিন্ত মায়ের কখনো অবসর হয় না। বিয়ের পর থেকে যে চাকরি শুরু হয় মৃত্যু আগ পর্যন্ত থাকে।’ পরিশেষে তিনি বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

Tag
আরও খবর