নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জগন্নাথপুরে অনলাইন জুয়ার আসর থেকে ১১ তরুণ গ্রেফতার


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহর অনলাইন ভিত্তিক সাইটে জুয়া খেলার অভিযোগে ১১জন তরুণকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের জগন্নাথপুর বাজারের জগন্নাথপুর- সুনামগঞ্জ সড়কের অস্থায়ী অটোস্ট্যান্ড এলাকায় একটি চায়ের দোকান থেকে মোবাইলফোনে অনলাইন জুয়া খেলার দায়ের তাদেরকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতার হলেন- জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার রুবেল মিয়া (২২), রেজাউল ইসলাম (২৬), মনির আহমদ (২১), রনি আহমদ (২১), শাহ আলম (২৫), আরমান ভ‚ইয়া (২৩), হাবিবুর রহমান (১৯), পূর্ব ভবানীপুরের তানভীর মিয়া (২৩), বাড়ী জগন্নাথপুরের জাকির হোসেন (২৩), নেত্রকোনার দিদার আলী (২৮) ও আজমিরীগঞ্জের সাগর মিয়া (২১)


বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ শামছুল আরেফীন বলেন, গোপন তথ্যের মাধ্যমে জানতে পারি, জগন্নাথপুর বাজারে রুবেল মিয়ার চায়ের দোকানে মোবাইলে দিয়ে ইন্টারনেট অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা চলছে। 


পরে অভিযান চালিয়ে ওই চায়ের দোকানদারসহ ১১ জনকে আটক করা হয়। এসময় জুয়া খেলায় ব্যবহৃত ৩ টি মোবাইল ও নগদ ২ হাজার ১৭০টাকা জব্দ করা হয়। আজ শুক্রবার গ্রেফতারকৃতদের  সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে।


Tag
আরও খবর