নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ময়মনসিংহে বিএনপির গনসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে -মীর্জা ফখরুল


জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং চলমান আন্দোলনে  বিএনপির ৫ নেতাকর্মী হত্যাসহ, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে ময়মনসিংহে সমাবেশ করছে জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ময়মনসিংহের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে অভ্যন্তরীণ সড়ক যোগযোগ বন্ধ রয়েছে। শহর জোড়ে নিরাপত্তায় কোতোয়ালি মডেল থানা পুলিশ, ডিবি পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। 

সমাবেশ সফল করতে গতকাল শুক্রবার (১৪ অক্টোবর ২০২২) তারিখ রাতেই মযমনসিংহ নগরীতে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। কেউ ট্রেনে, কেউ নদী পথে, কেউ ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় সমাবেশ স্থলে আসেন। 

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই নগরীর চরপাড়া ও মাসকান্দা এলাকা দখলে বিএনপির গণসমাবেশ ঘিরে জনতার ঢল চরপাড়া মোড় হইতে পলিটেকনিক্যাল মাঠ পর্যন্ত। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে জানা যায়নি।

আজ শনিবার (১৫ অক্টোবর ২০২২) তারিখ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নগরীর পাটগুদাম ব্রিজ মোড়, মাসকান্দা বাস টার্মিনাল ঘুরে কোনো ধরণের বাস ছেড়ে যেতে দেখা যায়নি। তবে স্বল্প পরিসরে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছিল। শহরে কিছু রিকশাও চলতে দেখা যায়।

মাসকান্দা পলিটেকনিক‍্যাল ইনস্টিটিউটের সামনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে ড্রেনের স্লাবের ওপর পাটি পেতে ঘুমাচ্ছেন নেতাকর্মীরা। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা সড়কের পাশেই রাত্রিযাপন করেন। চরপাড়া থেকে মাসকান্দা পুরো এলাকা জুড়ে মেলে অভিন্ন চিত্র। বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাদের দখলে পুরো এলাকা।

Tag
আরও খবর


হোসেনপুরে আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

১০৬২ দিন ১৮ ঘন্টা ১১ মিনিট আগে