জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

হোসেনপুর শারদীয় দূর্গাপুজা -২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত।


কিশোরগঞ্জর জেলা হোসেনপুর উপজেলার 

 হিন্দু ধর্মালম্বীদের উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে হোসেনপুর উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল এর সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন - উপজেলা ভুমি কমিশনার - নাশিতুল ইসলাম, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, ওসি আসাদুজ্জামান টিটু, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক ও হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হারাধন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার, ডাঃ কায়সার আহমেদ, সাহেদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিন, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বনিক, নরসিংহ জিউড় আখড়া পূজা কমিটির সভাপতি অমল চন্দ্র দেব জগাই, কুলেশ্বরী বাড়ি দেবালয়ে পূজা কমিটির সভাপতি রাজীব চন্দ্র সাহা সহ ১৪ টি পূজা মন্ডবের সভাপতি ও সাধারণত সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল বলেন- আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে জানান- এই ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। আসন্ন শারদীয় দুর্গাপূজা অতীতের তুলনায় এবারও আইনশৃঙ্খলা বাহিনী সহ সকল প্রকার নিরাপত্তার ব্যাবস্তা করা হবে। পূজার সম্প্রতি পরিবেশ বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। 

Tag
আরও খবর


হোসেনপুরে আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

১০৬২ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে