আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

যুগ্মসচিব হলেন যশোরের কৃতি সন্তান তরফদার জামীল


অভয়নগর উপজেলার কৃতি সন্তান তরফদার মো: আক্তার জামীল যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল ০৪ সেপ্টেম্বর ২০২৩ সোমবার রাতে উপ-সচিব পদমর্যাদার ২২১ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে দু’টি প্রজ্ঞাপন জারি করেছে। এ প্রজ্ঞাপনে উপ-সচিব থেকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পাওয়াদের মধ্যে অভয়নগরের কৃতি সন্তান তরফদার জামীল আছেন।


তিনি ১৯৭৬ সালে যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের “তরফদার পাড়া” হিসেবে পরিচিত সম্ভ্রান্ত তরফদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা অভয়নগরের আদর্শ ও সততার প্রতীক মো: আব্দুল ওহাব তরফদারও ছিলেন প্রশাসন ক্যাডারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। সৎ ও সজ্জন ব্যক্তি হিসেবে এলাকায় ও সরকারের বিভিন্ন পর্যায়ে আব্দুল ওহাবের ছিলো ব্যাপক সুখ্যাতি। 


বিসিএস ২২তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তরফদার মো: আক্তার জামীল ২০০৩ সালের ডিসেম্বরে চাকুরিতে যোগদান করেন। এর আগে একটি বেসরকারি ব্যাংকে তিনি সিনিয়র অফিসার হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন। ইতোমধ্যে মাঠপর্যায়ে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, এসি ল্যান্ড, অতিরিক্তি জেলা প্রশাসক থেকে শুরু বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে কর্মরত রয়েছেন। দায়িত্ব পালনকালে পিতার মতোই সৎ, সাহসী এবং একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে তিনিও খ্যাতির চূড়ায় উঠেছেন। অভয়নগরের সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে আব্দুল ওহাব স্যারের সুযোগ্য কৃতি সন্তান হিসেবে আক্তার জামীলের ব্যাপক সুনাম রয়েছে । ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স করা জামীল পরবর্তীতে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর উপর ২য় মাস্টার্স ডিগ্রী এবং ২০১৩ সালে পাবলিক পলিসি এ্যান্ড ম্যানেজমেন্টের উপর তৃতীয় মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। সেই সাথে তিনি আইন বিষয়ে এলএলবি ডিগ্রী সম্পন্ন করেন। বৃহত্তর তরফদার পরিবারের প্রশাসন ক্যাডারের তিনি চতুর্থ জেনারেশন। পিতা ছাড়াও এর আগে এই ফ্যামিলির ইপিসিএস কর্মকর্তা আবদুল হালিম এবং বিসিএস ৮৩ ব্যাচের জহিরুল ইসলাম দু’জনই সরকারের অতিরিক্ত সচিব ছিলেন।

Tag
আরও খবর


হোসেনপুরে আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

১০৬২ দিন ৭ ঘন্টা ৩৭ মিনিট আগে