নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের বিদায় ও বরণ

ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও নবযোগদানকৃত শিক্ষকদের বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (১২০৬৮) এর ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শুভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শুভাযাত্রা শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে সংগঠনের উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুমন।

সংগঠনের যুগ্ম- সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শামসুদ্দীন মাসুদ। বিগত কয়েকবছরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের উপহার সামগ্রী ও নবযোগদানকৃত ৬৬ জন শিক্ষকদের ফুল দিয়ে বরণ করা হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, বজলুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম, ইউআরসি ইন্সট্রাক্টর বদরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, সংগঠনের জেলা শাখার সভাপতি দিলীপ কুমার পাল, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রুমি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আজিজুল হক প্রমুখ।


আরও খবর


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে