নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

এক বছরেও নেই স্থায়ী সমাধান : ভাঙা ব্রীজে অচল ১৪ গ্রামের যোগাযোগ

প্রতিনিধি - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-09-2025 05:15:20 pm

সংগৃহীত

মেহেদী হাসান আহাদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের বটতলা মোড়ে অবস্থিত বেইলি ব্রীজটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। এক বছরেরও বেশি সময় পার হলেও স্থায়ী কোনো ব্যবস্থা না নেওয়ায় চর-আলগী, আতকাপাড়া, পূর্বপাড়া, মরিচারচর, টান মলামারী, শান্তিনগরসহ ১৪টি গ্রামের কয়েক হাজার মানুষ কার্যত অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন।



জানা যায়, ব্রীজটি ১৯৯০ সালের দিকে নির্মিত হয়। ২০২৩ সালে প্রথমবার ভেঙে গেলে স্থানীয়রা নিজস্ব অর্থায়নে একটি সাঁকো তৈরি করেন। পরবর্তীতে প্রশাসনের উদ্যোগে স্টিলের কালভার্ট বসিয়ে মেরামত করা হলেও ২০২৪ সালের প্রবল বর্ষণে আবারও ধসে পড়ে ব্রীজটি। পরবর্তীতে আবারও উপজেলা প্রশাসনের তত্বাবধানে বাঁশের সাঁকো তৈরি করা হলেও সেটিও ভেঙে গিয়ে অচল হয়ে গেছে আবারো । ফলে বিকল্প কোনো সড়ক না থাকায় পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।


সবজি ও ফসল উৎপাদনে সমৃদ্ধ এ অঞ্চলের কৃষকরা বাজারে পণ্য নিতে না পেরে মাঠেই ফসল নষ্ট করতে বাধ্য হচ্ছেন। এতে তারা চরম লোকসানের শিকার হচ্ছেন। এ ছাড়া ব্রীজ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ঝুঁকি নিয়ে ভাঙা সাঁকো পার হতে না পেরে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। রোগী পরিবহনসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজে ভোগান্তির যেন শেষ নেই।


ক্ষুব্ধ এলাকাবাসী জানান, বছরের পর বছর ধরে একই দুর্ভোগে আছেন তারা। স্থানীয় এক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের ফসল মাঠেই পচে যাচ্ছে। বাচ্চারা স্কুলে যেতে পারছে না। অসুস্থ মানুষকে সময়মতো হাসপাতালে নেওয়া যাচ্ছে না। অথচ প্রশাসন শুধু আশ্বাস দিচ্ছে, কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।



আতকাপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা আহসানুল হক সিয়াম বলেন, যদি একটা স্থায়ী ব্রিজ নির্মাণ করা হয়।আমরা এই ভূগান্তি থেকে মুক্তি পাবো। কোমলমতি শিশুরা স্কুলে যেতেও আর ভয় পাবে না। আমার আশা প্রশাসন এটি দ্রুত সমাধান করবেন।


এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, আমি উপজেলার অর্থায়নে সাকু করে দিয়েছি। আর সড়ক ও জনপদ বিভাগ আমাকে জানিয়েছেন মন্ত্রণালয় তারা ব্রিজ এর প্রস্তাব পাঠিয়েছে।


ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাসার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, নতুন একটি ব্রীজের জন্য ইতোমধ্যেই আমরা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। আশাকরি এই অর্থবছরের মধ্যেই কাজটি সম্পন্ন করতে পারবো। 



এলাকাবাসীর দাবি, অচিরেই স্থায়ী ব্রীজ নির্মাণ করতে হবে। দাবি পূরণ না হলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

আরও খবর


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে