নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জ ইমিউন হাসপাতালে ডাক্তারের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ইমিউন হাসপাতালে ডাক্তারের অবহেলায় এক প্রসুতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার প্রসব ব্যাথা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন উপজেলার বড়হিত ইউনিয়নের নসূতি গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী মনজিলা খাতুন (৩৩)। পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে স্বাভাবিকভাবে এক পুত্র সন্তানের জন্ম দেন মনজিলা খাতুন। প্রসব পরবর্তী জটিলতায় ইমিউন হাসপাতালে প্রসূতিকে নিয়ে আসেন তার পরিবার। সেখানে পুনরায় নরমাল ডেলিভারিতে আরেক পুত্র সন্তানের জন্ম দেন মনজিলা। নবজাতকের অবস্থা সংকটাপন্ন দেখে তড়িঘড়ি রাত আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তৃপক্ষ। স্বজনদের অভিযোগ রাতভর প্রসূতি মায়ের কোনো খোঁজ খবর নেয়নি ডাক্তার। রক্ত দেয়ার জন্য  প্রসূতির ভাই উপস্থিত থাকলেও রক্ত সংগ্রহ করার মতো কেউ নেই বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসূতির ভাই হাফেজ আব্দুস শহীদ বলেন, ডাক্তারের অবহেলায় আমার বোন মারা গেছে। আমি রক্ত দিতে চাইলে তারা বলে রক্ত নিবে সকালে। সকাল হবার আগেই আমার বোন মারা গেছে। আমার বোনের মৃত্যুর বিচার চাই।

এব্যাপারে ইমিউন হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. ফরহাদ হোসেন জানান, ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর বিষয়টি সঠিক নয়। আমার ছেলে ডা.ফয়সাল আরেফিন সারা রাত ডিউটিতে ছিল।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম খান বলেন, ইমিউন হাসপাতালের মৃত্যুর সংবাদটি পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

ওসি ওবায়দুর রহমান জানান, ৯৯৯ এ কল পাওয়ার পর ঘটনাস্থলে অফিসার প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Tag
আরও খবর


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে