নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জে হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশনের ৬ দফা দাবীতে অবস্থান কর্মসূচী


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা হেলথ কমপ্লেক্সের সম্মুখে মঙ্গলবার সকালে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযোগ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।


কর্মসূচী পালনের সময় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশনের সভাপতি নূরুল হক হলুদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির আল মাসুম, সাবেক সভাপতি একেএম আনিসুর রাজ্জাক ভূইয়া খোকন প্রমুখ। 


অবস্থান কর্মসূচীতে বক্তরা বলেন দেশে ১ লক্ষ ২০ হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি মারাত্মক সংক্রামক রোগের টিকা, মহিলাদের টিটি/টিডি টিকা, জন্ম, মৃত্যু, নবজাতক শিশু. গর্ভবতী মহিলাসহ কিশোরীদের রেজিষ্ট্রেশন, স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা, ভিটামিন এ প্লাস, কৃমি নাশক ট্যাবলেট, যক্ষা রোগীর অনুসন্ধান ও চিকিৎসা, উঠান বৈঠক, কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালন, কোভিড-১৯ টিকা, মহিলাদের জরায়ু ক্যান্সারের টিকার মতো গুরুত্বপূর্ণ কাজ মাঠ পর্যায়ে করে স্বাস্থ্য সহকারীরা। কিন্তু  স্বাস্থ্য সহকারীদের যুক্তি সংগত দাবী বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। বারবার আশ্বাস প্রদান করার পরও এ বিষয়ে এবিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি সরকার। বক্তরা তাদের ৬ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রের নির্দেশ অনুযায়ী ঘোষিত কর্মসূচী পালন করবেন বলে জানান এবং অন্য কোন আশ্বাসে তাদের আন্দোলন প্রত্যাহার করবেন না বলে ঘোষণা করেন।


Tag
আরও খবর


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে