নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জে ৭৭৬ পিস ইয়াবাসহ যুবক আটক


ঈশ্বরগঞ্জ পৌর সভার মুক্তিযোদ্ধা চত্ত্বর থেকে ৭৭৬ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার উজ্জ্বল (৩০) নামের এক যুবক ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার জনৈক মাদক কারবারি সবুজ মিয়ার কাছ থেকে চার প্যাকেট ভর্তি ইয়াবা ট্যাবলেট নিয়ে ময়মনসিংহ হতে কিশোরগঞ্জ গামী শ্যামল ছায়া বাসে উঠে ঈশ্বরগঞ্জ নামে। এই বাসের অপর এক যাত্রী হাসান (২৮) নামের এক যুবকও তার সাথে নেমে তাকে মহাসড়কের পাশে চা স্টলে আটকে রাখে। পরে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ইয়াবা সহ উজ্জ্বলকে থানায় নিয়ে যায়। থানায় উজ্জ্বলের কাছ থেকে উদ্ধারকৃত প্যাকেট খুলে গণনা করে ৭৭৬ পিস ইয়াবা পাওয়া যায়। ধৃত উজ্জ্বল নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিরাম গ্রামের আব্দুল হেকিমের পুত্র। থানায় জিজ্ঞাসাবাদের সময় উজ্জ্বল জানায় দীর্ঘদিন ধরে শম্ভুগঞ্জ থেকে ইয়াবা এনে ঈশ্বরগঞ্জে ত্রিশালের এক পার্টির কাছে অর্থের বিনিময়ে হাত বদল করে আসছিল।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, ধৃত মাদক কারবারির কাছ থেকে আরো তথ্য পাওয়া গেছে। সে তথ্যানুযায়ী পুলিশি অভিযান চলবে। পরে ধৃত আসামীর বিরোদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে