নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জে ক্রয় সামর্থ্যহীনদের সুবিধার্থে সুলভ মূল্যের হাটে ১৮টি গরু জবাই


পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঈশ^রগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে চালু হওয়া সুলভ মূল্যের হাটে ২৭ রমজান উপলক্ষ্যে ক্রয় সামর্থ্যহীন রোজাদারদের সুবিধার্থে ১৮টি গরু জবাই করা হয়েছে। আসন্ন ঈদুল ফেতর উপলক্ষ্যে গরিব দুস্থ্য ও সাধারণ মানুষ সুভল মূল্যে গোস্ত ক্রয় করতে পারে সেদিক বিবেচনা করে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইসলামি সংগঠন এই আঠারোটি গরু জবাইয়ের উদ্যোগ গ্রহণ করে। এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ জানান, বাজারে সিন্ডিকেটের মাধ্যমে গোস্তের দাম বাড়িয়ে বিক্রি করা হতো। যা ক্রয় সামর্থ্যহীন অসহায় দুস্থ্য ও সাধারণ মানুষের পক্ষে ক্রয় করা সমম্ভ হতো না। দোস্ত অসহায় মানুষের কথা চিন্তা করে এই পশু জবাইয়ের আয়োজন করা হয়েছে। 

বাজারে ঈদ উপলক্ষে ৭/৮শ টাকা কেজি দরে গোস্ত কিনতে হতো। সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১ কেজি গরুর মাংশের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫০ টাকা। এছাড়াও  এ হাটে ১ লিটার গাভীর দুধ ৮০ টাকা, ডিম প্রতি হালি ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে একজন ক্রেতা সর্বোচ্চ ১ ডজন ডিম, ২ লিটার তেল, গরুর গোস্ত সর্বনি¤œ ২৫০ গ্রাম পর্যন্ত কিনতে পারবে। সুলভ মুল্যে ডিম দুধ গরুর গোস্ত কিনতে পেরে সাধারণ মানুষরা খুশি।

গরুর গোস্ত ক্রয় করতে আসা কাজলি আক্তার (৪০) জানান, উন্নতমানের সুস্থ্য সবল গরুর গোস্ত দামে কম হওয়ায় এ হাট থেকে কিনতে এসেছি। বাজারের দোকান গুলোতে গোস্তের দাম অনেক বেশি। 

অন্য এক ক্রেতা আব্দুল ওয়াহাব (৫০) বলেন, ন্যায্য মূল্য দিয়ে গোস্ত দুধ ডিম কিনতে পেরে আমরা আর্থিকভাবে উপকৃত হয়েছি। রমজানের পরেও বাজারের দোকন গুলোতে সবসময় ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রি করা হয় সেদিকে নজর রাখার জন্য প্রশাসনের প্রতি দাবী জানান। 


Tag
আরও খবর


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে