নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ


ঈশ্বরগঞ্জে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে মাইজবাগ ইউনিয়নের রাউলের চর গ্রামের শফিকুল ইসলামের পুকুরে এ ঘটনাটি ঘটে। শুক্রবার শফিকুল ইসলাম বাদী হয়ে ছয় জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাউলের চর গ্রামের মৃত আঃ গণির পুত্র শফিকুল ইসলাম বাড়ির সামনে ৮০ শতক পুকুরে মাছের চাষ করেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় পুকুরে খাবার দিয়ে তিনি ঘুমাতে যান। সকালে তার চাচাতো ভাই সাইদুল ইসলাম মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখে ডাক চিৎকার করলে পুকুর মালিক শফিকুল ও আশ পাশের লোকজন  মাছ নিধনের ঘটনা দেখে হতভম্ব হয়ে পড়েন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিবেশি রায়হানদের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের হিসেবে এই মাছ নিধনের ঘটনাটি ঘটতে পারে। 

এবিষয়ে অভিযুক্ত আবু রায়হান জানান, জমি সংক্রান্ত বিরোধে রাস্তার কাটা বিষয়ে শফিকুলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করার পর বৃহস্পতিবার রাতে শফিকুলের লোকজন আমার বাড়ি ঘরে হামলা চালায়। হামলায় আমি সহ চারজন আহত হই। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। বাড়ি ঘরে হামলার বিষয়টি ধামাচাপা দেয়ার জন্যে নিজেরাই পুকুরে বিষ দিয়ে আমাদের বিরুদ্ধে থানায় মাছ নিধনের মিথ্যা অভিযোগ দায়ের করেছে।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পানি এবং মাছের নমুনা সংগ্রহ করে কোর্টের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি সাপেক্ষে পরীক্ষা নিরীক্ষার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


Tag
আরও খবর


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে