দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ঈশ্বরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ২



ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে জিয়ারুল ইসলাম (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। অপরপক্ষের রাশিদ (২৬) ও রাসেল (২২) গুরুত্বর আহত হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের আলাদিয়ার আলগী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে রাশিদ (২৬) ও রাসেল (২২) মিয়ার সাথে আলীনগর গ্রামের আলাল উদ্দিনের ছেলে জিয়ারুল ইসলামের কথার কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রাশিদ ও রাসেল মিলে জিয়ারুল ইসলামকে মারধর করে। বিষয়টি নিয়ে বিকেলে জিয়ারুল ইসলাম তার সহযোগিদের নিয়ে উচাখিলা বাজারে কলা মহালে রাশিদ ও রাসেলের পিতা আব্দুল হক মিয়ার পথ রোধ করে প্রাণনাশের হুমকি দেয়। এঘটনায় আব্দুল হকের ছেলেরা ক্ষিপ্ত হয়ে জিয়ারুল ইসলামের ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যৃ হয়। এদিকে মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে জিয়ারুলের লোকজন উত্তেজিত হয়ে আব্দুল হকের ছেলে রাশিদ ও রাসেলের ওপর হামলা চালায়। এতে দুই ভাই গুরুত্বর আহত হয়। আহতরা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়েছি। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Tag
আরও খবর


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে