নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সহোদর বড় ভাইয়ের হামলায় স্ত্রীসহ সাংবাদিক মশিউর রহমান টুটুল হাসপাতালে



জামালপুরের ইসলামপুর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে সহোদর ভাই, ভাতিজা এবং ভাবীর হামলায় মশিউর রহমান টুটুল নামে এক সাংবাদিক সস্ত্রীক গুরুতর আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


রবিবার (৩০ জুন) দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর বেপারীপাড়া গ্রামস্থ সাংবাদিক টুটুলের বসতবাড়িতে হামলার ঘটনাটি ঘটে। ভুক্তভোগী সাংবাদিক টুটুল ওই গ্রামের মৃত মোবারক আলী সরকারের ছেলে এবং প্রতিদিনের চিত্র পত্রিকার জামালপুর প্রতিনিধি পদে কর্মরত।


এনিয়ে সাংবাদিক টুটুল বাদী হয়ে তিনজনকে বিবাদী করে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 


বিবাদীরা হলো, সাংবাদিক টুটুলের বড় ভাই  মুরাদুজ্জামান ওরফে মুরাদ (৫০), ভাতিজা মোনায়েম হোসেন ওরফে রাব্বি (২২) এবং ভাবী রেখা বেগম (৪৮)। 

থানায় দাখিলকৃত অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বিবাদীগণ এবং সাংবাদিক টুটুল পাশাপাশি বাড়িতে বসবাস করেন। বিবাদীদের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয়াদী নিয়ে সাংবাদিক টুটুলের বিরোধ চলে আসছে।বিবাদীগণ বিভিন্ন সময়ে সাংবাদিক টুটুলের ক্ষয়ক্ষতিসহ তাঁকে মাইরপিট করার হুমকি দিয়ে আসছিলো। এমতাবস্থায় ঘটনার দিন বিবাদীগণ পূর্ব শত্রুতার জের ধরে দা, লোহার রড ও লাঠিশোঠাসহ পরিকল্পিতভাবে বসবাড়িতে ঢুকে সাংবাদিক টুটুলকে আক্রমণ করে। এসময় প্রধান বিবাদী মুরাদের হুকুমে মোনায়েম হোসেন তার হাতে থাকা লোহার রড দিয়ে খুন করার উদ্দেশ্যে আঘাত করলে গুরুতর রক্তাক্ত ফাটা জখম হন টুটুল। মুরাদ লাঠি দিয়ে এলোপাথারীভাবে পিটিয়ে টুটুলের শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। টুটুলের স্ত্রী রহিমা বেগম এগিয়ে আসলে তাঁকেও লোহার রড দিয়ে খুন করার উদ্দেশ্যে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর জখমী হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার প্রথমে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাহালে রেফার্ড করেন। 


ভুক্তভোগী সাংবাদিক মশিউর রহমান টুটুল বলেন, 'বিবাদী মুরাদ একজন পেশাদার জুয়াড়ি। মূলত জুয়া খেলার প্রতিবাদ করতেই আমি হামলার শিকার। বিবাদীগণ হুমকি দিয়েছে, ভবিষ্যতে আমিসহ আমার পরিবারের যেকোনো সদস্যকে সুযোগ মতো পেলে খুন করে লাশ গুম করবে। আমি জীবনের নিরাপত্তায় ভোগছি।'


সাংবাদিক টুটুলের বড় ভাই অভিযুক্ত মুরাদুজ্জামান মুরাদ বলেন, 'আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। সাংবাদিক টুটুল আমার ছোট ভাই। তাঁকে মারধর করিনি। তবে একটু শাসন করেছি।'


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধী যেই হোক না কেনো, কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীকে আইনের আওতায় আসতেই হবে। শাস্তি ভোগ করতেই হবে।'

আরও খবর