নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ইসলামপুরে স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামি কারাগারে


জামালপুরের ইসলামপুর উপজেলায় নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন জামালপুর চিপ জুডিশিয়াল আদালতের সংশ্লিষ্ট বিচারক। ওই আসামির নাম মোহাম্মদ সাদিক (২৪)। সে উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ গ্রামের মুনতাজ আলীর ছেলে। 


আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে ইসলামপুর থানায় দায়েরকৃত গণধর্ষণ মামলায় সাদিককে আদালতে পুলিশ হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 


এর আগে গত রবিবার দিবাগত গভীর রাতে ঢাকার খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


মামলা সূত্রে জানা যায়, যমুনার তীরবর্তী দুর্গম  এলাকার স্কুল পড়ুয়া এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল আসামি সাদিক। এক পর্যায়ে ওই ছাত্রী সাদিকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। পরে প্রেমের সম্পর্ক গড়ায় শারিরীক সম্পর্কে। গত ১৯ এপ্রিল রাত ৯টার দিকে জরুরি কথা আছে বলে মোবাইল ফোনের মাধ্যমে ওই ছাত্রীকে বসতবাড়ি থেকে দূরে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে সাদিক। এসময় ঘটনাস্থলের পাশেই আগে থেকে উৎপেতে থাকা স্থানীয় তিন যুবক ধর্ষণের ঘটনাটি লোকজনের কাছে বলে দেওয়ার হুমকি দিয়ে একে একে তারাও ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে রাত ১০টার দিকে বসতবাড়ির সামনে অচেতন অবস্থায় ওই ছাত্রীকে রেখে শটকে পড়ে ধর্ষণকারীরা। এনিয়ে গতকাল রবিবার সাদিককে প্রধান আসামি করে চারজনের নামোল্লেখে মেয়েকে গণধর্ষণের অভিযোগে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা। মামলার বিষয় গুরুত্বপূর্ণ এবং স্পর্শাতর হওয়ায় ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজেই মামলার তদন্তের দায়িত্ব নেন। মামলা দায়ের ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।




মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'মামলা দায়ের ২৪ ঘণ্টার কম সময় মধ্যে প্রধান আসামি সাদিককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামি  আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে। '



আরও খবর