নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ইসলামপুরে হেরোইন ব্যবসায়ী গ্রেপ্তার



জামালপুরের ইসলামপুর উপজেলায় বাবু বেপারী  (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা-পুলিশ। গ্রেপ্তার বাবু বেপারী পৌর শহরের পূর্ব পলবান্ধা বেপারীপাড়া এলাকার খোরশেদ আলম বেপারীর ছেলে।


রবিবার (২৮ এপ্রিল) দুপুরে ইসলামপুর থানায় দায়েরকৃত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামালপুর চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বাবু বেপারীকে পুলিশ হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গতকাল শনিবার রাতে বসতবাড়ি থেকে বাবু বেপারীকে গ্রেপ্তার করে পুলিশ। 



ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাদি হয়ে গ্রেপ্তার বাবু বেপারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।


এসআই) দেলোয়ার হোসেন বলেন, 'আমিসহ এএসআই আব্দুল হাদি, কনস্টেবল শরীফ মিয়া, শাহীন মিয়াসহ সঙ্গীয় ফোর্সরা বসতবাড়ির আঙ্গিনায় মাদক বিক্রির সময় বাবু বেপারীকে আটক করি। এসময় তার কাছে থাকা ১৮ গ্রাম হেরোইন 

জব্ধ করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য হবে ১ লাখ ৮০ হাজার টাকা। 


ইসলামপুর থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক (এসআই) আক্রাম হোসেন বলেন, 'জব্দকৃত হেরোইনসহ গ্রেপ্তার বাবু বেপারীকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


জামালপুর চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ((জিআরও) মাজহারুল ইসলাম বলেন, 'মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে বাবু বেপারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।' 


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'আমরা মাদকমুক্ত ইসলামপুর গড়তে সবসময় সচেষ্ট রয়েছি। মাদক বিরোধী পুলিশী অভিযান চলমান।

আরও খবর