নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গোদাগাড়ীতে ৬ কেজি ৭শ' গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আশিক গ্রেপ্তার

 রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৬ কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আশিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।


শনিবার দিবাগত রাত ১ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার সারাংপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সারাংপুর জামাতির মোড় এলাকার সাইফুল ইসলামের ছেলে।



রবিবার দুপুর ১২ টার দিকে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান।


সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন যাবৎ একটি মাদক চোরাচালান চক্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পদ্মার চর সংলগ্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য চোরাচালান করে রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ হতে রাজধানীসহ দেশের সকল প্রান্তে মাদক সরবরাহ করে আসছিল। এরা বিভিন্ন সময় সীমান্তবর্তী এলাকা হতে হেরোইন সংগ্রহ করে খুব কম সময়ের মধ্যে তা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রেন, ট্রাক ও অন্যান্য পরিবহণের মাধ্যমে অভিনব কায়দায় পাচার করে।



মাদকের চোরাচালান রোধে র‌্যাব-৫ গোয়েন্দা নজরদারি পরিচালনা করে আসছে। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে মাদক চোরাচালান চক্রের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য র‌্যাব -৫ এর গোয়েন্দা দল তাদের এ বিষয়ে নজরদারি বৃদ্ধি করে।


গোয়েন্দাদল এটাও সনাক্ত করতে সক্ষম হয় যে, পাচারের পূর্বে চক্রটির সদস্য আশিক ও তার পিতা সাইফুল পার্শ্ববর্তী দেশ হতে মাদক রাতে কিছু সময়ের জন্য তা মজুদ করে এবং দ্রুত সময়ের মধ্যে অন্যান্য মাদক কারবারীর মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দেয়।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর জানতে পারে শনিবার দিবাগর রাতে এই চক্রের একটি বড় চালান পাচার হবে। ওই তথ্যের ভিত্তিতে দুর্গম চর এলাকায় তিনটি গ্রুপে বিভক্ত হয়ে র‌্যাবের অপারেশন দল দীর্ঘ ৮-৯ ঘন্টা অভিযান পরিচালনা করে। কিন্তু চক্রটি এরই মধ্যে চালানটি ভিন্ন পথে নদী পার করে আশিকের বাড়ীতে নিয়ে আসে।


পরবর্তীতে অপারেশন দল আবার নদী পার হয়ে রাত প্রায় সাড়ে ১২ টার দিকে মাদকব্যবসায়ী আশিকের বাড়ী ঘেরাও করে।


র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আশিকের পিতা সাইফুল পালাতে সক্ষম হলেও আশিক পালাবার সময় হাতে নাতে র‌্যাবের হতে ধরা পড়ে।


পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের হেরোইন মজুদের কথা স্বীকার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে তার রান্নাঘরের ভিতর চুলার পিছনে মাটিতে পোতা অবস্থায় এবং মাছ ধরার জালের ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আরো জানায়, আশিক এবং তার পিতা সাইফুল ইসলাম সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত। এই চক্রটির সদস্যরা এলাকায় কৃষিকাজ, ট্রলি চালানোসহ বিভিন্ন পেশার ছদ্মবেশের আড়ালে সীমান্তের ওপার হতে হেরোইন চোরাচালান করে থাকে। এর আগেও বেশ কয়েকবার তারা এ পন্থায় বিপুল পরিমান মাদক সরবরাহ করেছে বলে স্বীকার করে।


তাদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানায়।


Tag
আরও খবর