নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিসিবিভিও'র বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত

রাজশাহীতে সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অফ ভলান্টারী অর্গানাইজেশন (সিসিবিভিও)-এর বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়। আজ ৩১ ডিসেম্বর, ২০২২  শনিবার নানকিং চাইনিজ রেস্টুরেন্ট, মনিবাজারে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

সংস্থার সহ-সভাপতি আরিফা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্থার সাধারণ সম্পাদক-এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সাধারণ সভার সূচনা হয় এবং ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত সকল শহীদদের, সিসিবিভিও’র সদস্য, পরামর্শক, শুভাকাঙ্খি, শুভানুধ্যায়ীবৃন্দ, সিসিবিভিও সংস্থার উন্নয়ন অংশীদার রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের সদস্য এবং করোনা মহামারিরসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সকল মৃত্যুদের স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন ও গ্রহণ করা হয়।


সিসিবিভিও’র বার্ষিক সভার আলোচ্য সূচির মধ্যে বিগত বার্ষিক সাধারণ সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, সংস্থার বার্ষিক প্রতিবেদন-২০২১ উপস্থাপন ও অনুমোদন, সংস্থার চলমান কর্মসূচির কর্ম-পরিকল্পনা ও বাজেট অনুমোদন, সংস্থার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট অনুমোদন, সংস্থার ২০২১-২০২২ অর্থ বছরের অডিট প্রতিবেদন অনুমোদন, সংস্থার ক্রয় অনুমোদন, সংস্থার অডিট ফার্ম নিয়োগ অনুমোদন, সংস্থার সাধারণ পরিষদের সদস্য পদ বাতিল ও নতুন সাধারণ সদস্য পদ প্রদান প্রসঙ্গে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুমোদন উল্লেখযোগ্য। সভায় বক্তব্য রাখেন খো. মো. আবুল কালাম আজাদ- পরিচালক(অর্থ) সচেতন সোসাইটি ও সাধারণ পরিষদ সদস্য সিসিবিভিও, ডা: শরীফ আহমেদ খান-সাধারণ পরিষদ সদস্য সিসিবিভিও, এ্যাড. মো আবদুস সামাদ- প্রখ্যাত আইনজীবি ও সাধারণ পরিষদ সদস্য সিসিবিভিও, মো: আব্দুস সামাদ মন্ডল, সামিনা বেগম সমন্বয়কারী ব্লাস্ট রাজশাহী অঞ্চল ও কোষাধ্যক্ষ সিসিবিভিও, জনাব সুনন্দন দাস রতন- অব. সহকারী পরিচালক কাস্টমস গোয়েন্দা শাখা ও সাধারণ পরিষদ সদস্য সিসিবিভিও, আদিবাসী নেতা প্রসেন এক্কা, আদিবাসী নেতা মন্টু মিঞ্জ ও আদিবাসী নেত্রী ঝর্ণা লাকড়া।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিবিভিও কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো: সারওয়ার-ই-কামাল স্বপন। অনুষ্ঠানের সমাপনী পর্বে বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি আরিফা বেগম।

Tag
আরও খবর