রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৪৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল- আমিন (২২) কে আটক করেছে র্যাব-৫। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে সাগুয়ান ঘুন্টিঘর পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী আল-আমিনকে আটক করে। আটক আল- আমিন গোদাগাড়ী উপজেলার সহারাগাছী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
রোববার সকালে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৫ এ তথ্য নিশ্চিত করে। প্রেসবিজ্ঞপ্তিতে জানান, র্যাব-৫, সদর কোম্পানী গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে গোদাগাড়ী উপজেলার রেলগেট বাজারে এক মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। সেই সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করে শনিবার সন্ধ্যা ৬ টার সময় সাগুয়ান ঘুন্টিঘর পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী আল-আমিনকে আটক করে। এই সময় তার কাছে থাকা ৪৯০ পিস ইয়াবা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে । আল-আমিন আইনশৃঙ্গলা বাহিনীর সোর্স হিসেবে এলাকায় পরিচিতি আছে।
আটককৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
২৫১ দিন ১১ ঘন্টা ২৬ মিনিট আগে
২৫৩ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে
২৫৭ দিন ৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৫৮ দিন ১০ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৬১ দিন ৩ ঘন্টা ৩১ মিনিট আগে
২৬২ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
২৬৩ দিন ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৬৬ দিন ৭ ঘন্টা ২২ মিনিট আগে