রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের সব কয়টিতে জয় পেয়েছেন আওয়ামীপন্থী শিক্ষকদের সমর্থিত হলুদ প্যানেল। সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে প্রাথমিকভাবে এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক কামরুজ্জামান।
সকাল নয়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীপন্থী ও বিএনপিপন্থী শিক্ষকরা দুইটি প্যানেলে বিভক্ত হয়ে ভোটে অংশগ্রহণ করেন। সমিতির তালিকাভূক্ত ১ হাজার ৬৮ জনের মধ্যে ৮৯২জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনার অধ্যাপক কামরুজ্জামান বলেন, হলুদ প্যানেলের হয়ে ড. সফিকুন্নবী সামাদী ৪৯৯টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মো. আশরাফুজ্জামান পেয়েছেন ৩৮৮টি ভোট। এছাড়া ৫১৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হলুদ প্যানেলের মার্কেটিং বিভাগের ড. মো. বোরাক আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা গ্রুপের ড. পারভেজ আজহারুল হক (প্রিন্স) পেয়েছেন ৩৭৭ ভোট।
এছাড়া শিক্ষক সমিতির সহ-সভাপতি হয়েছেন ফার্মেসি বিভাগের ড. মীর ইমাম ইবনে ওয়াহেদ, কোষাধ্যক্ষ ড. সৈয়দ এমএ ছালাম, যুগ্ম সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুলতান মাহমুদ।
কমিটিতে সদস্য পদে জয় পেয়েছেন, ড. জাকির হোসেন, ড. সুভাষ চন্দ্র সূতার, অমিতাভ সাহা, ড. মো. রাশেদ আলম, ড. এম রফিকুল আহসান, আবদুল্লা আল-মামুন ভূঁঞা, ড. মোছা. নাজনীন আকতার, ড. সারওয়ার আলী (মুন), ড. আবু নোমান মুহাম্মদ মাসউদুর রহমান, ড. মোছা. সাবিনা ইয়াছমীন।
২৫১ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৫৩ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে
২৫৭ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৫৮ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে
২৬১ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে
২৬২ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৬৩ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে
২৬৬ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে