নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কিট ইন্সপেকশন প্যারেড

রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কিট ইন্সপেকশন প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে রাজশাহীর মোহনপুর থানার কিট ইন্সপেকশন প্যারেড অনুষ্ঠিত হয়। কিট প্যারেডে সালামী অভিবাদন গ্রহণ করেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।

সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার মোহনপুর থানায় কর্মরত বিভিন্ন র‍্যাংকের অফিসার-ফোর্সদের কিট বই ও কিট সামগ্রী পর্যবেক্ষণ করেন। পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, ডিসিপ্লিন বজায় রাখা ও পেশাদারিত্ব বজায় রাখার উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়া রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) চারঘাট থানা ও বাঘা থানা, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ( ক্রাইম এন্ড অপারেশনস) যোগীপাড়া পুলিশ তদন্তকেন্দ্র ও ঝিকড়া পুলিশ ক্যাম্প, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) বাগমারা থানা ও হাটগাংগোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের কিট প্যারেড পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ৯ টার দিকে পুলিশ লাইন্স মাঠে রাজশাহী জেলা পুলিশের সদরকেন্দ্রিক যে সকল ইউনিট রয়েছে সে সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দের অংশগ্রহনে কিট ইন্সপেকশন প্যারেড অনুষ্ঠিত হয় এবং উক্ত প্যারেডে রাজশাহীর পুলিশ সুপার সালামী অভিবাদন গ্রহণ করেন।

Tag
আরও খবর