রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ক্লিনিক মালিকের ২০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা ভোক্তা-অধিকার অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ মাসুম আলী এর নেতৃত্বে পুঠিয়ার বিভিন্ন ক্লিনিক ডায়াগনষ্টিক এ ভ্রাম্যমান আদালতের অভিযানে পরিচালনা করা হয়।
জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরে অভিযানে নিউ জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক প্রতিষ্ঠানের ল্যাবে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সেপেক্টর হাফিজুর রহমান, ইউএইচসি পুঠিয়া ক্লিনিক ডায়াগনষ্টিক পর্যবেক্ষণ কমিটির সভাপতি ডাঃ বিধান কুমার ফৌজদার, পুঠিয়া ক্লিনিক ও ডায়াগনষ্টিক সমিতির সভাপতি এস এম আব্দুর রহমান, সহ পুঠিয়া থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় ভোক্তা-অধিকার অধিদপ্তরের সহঃপরিচালক মোঃ মাসুম আলী জানান, উপস্থিত সকলের উদ্দেশ্যে এমন মহৎ কাজে সেবা দেওয়ার জন্য অনুরোধ জানান। পরবর্তীতে আবারও এরুপ অপরাধ সংঘটিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
২৫১ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৫৩ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৫৭ দিন ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৫৮ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
২৬১ দিন ৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৬২ দিন ১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৬৩ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে
২৬৬ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে