নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজশাহীতে বিএনপির গণসমাবেশের আগের দিনই গনমানুষের ঢল

রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান। এখানেই শনিবার দুপুর ২টায় বিএনপির পূর্বঘোষিত গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগেই বিএনপি’র নেতা-কর্মীদের পথে পথে পুলিশি বাধাঁ, বাস ও সিএনজি ধর্মঘট অতিক্রম করেও সমাবেশস্থলে এসে পৌছেঁছেন। শুক্রবার দুপুরে গিয়েই দেখা গেল সমাবেশস্থল মাদ্রাসা ময়দান এলাকা গনমানুষের ঢল নমেছে, দেখে যেন মনে হচ্ছে একটু পরেই শুরু হবে সমাবেশ। মাদ্রাসা মাঠ এলাকার আশপাশের এলাকায় এখন তিল ধারণের জায়গা নেই। রাজশাহী বিভাগীয় গণসমাবেশের আগের দিনই বিএনপির নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ সমাবেশস্থল। এদিকে, সমাবেশে অংশ নিতে দলটির অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতা ঢাকা থেকে রাজশাহী পৌঁছেছেন। তাঁদের স্বাগত জানাতে দিনভর নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলও করেছেন।

শুক্রবার জুম্মার নামাজের পর সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা যায়। দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে, মাইক্রোবাস, মোটরসাইকেল ও পিকআপে নেতাকর্মীরা আসা শুরু করেছেন। বর্তমানে মাদ্রাসা মাঠ এলাকায় আশপাশের এলাকা এবং পদ্মার নদীর তীর এলাকায় বিএনপির অসংখ্য নেতাকর্মী অবস্থান করছেন। 

তাদের সাথে কথা বলে জানা গেছে, তারা রাজশাহীর বিভাগের বিভিন্ন জেলাগুলো থেকে এসেছেন। তারা ব্যানার-পোস্টার নিয়ে নেচেগেয়ে শ্লোগান দিচ্ছেন। শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে তাদের এই আগমন।

এর আগে, দুপুরের দিকে সমাবেশস্থল এলাকায় ঘুরে দেখা যায়, জুমার নামাজ আদায়ের পরপরই রাজশাহীর বিভিন্ন মসজিদ, উপজেলা ও জেলার বাইরে থেকে আসা নেতাকর্মীরা মাঠের দিকে ছুটছেন। এ সময় তাদের নানা শ্লোগান ব্যবহার করে মিছিল করতে দেখা যায়। মাঠের এক কোণায় কর্মীদের খাবার দেন নেতারা। তবে বিকেল হতেই ভিন্ন হতে শুরু করে দৃশ্য। নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠ একদম পরিপূর্ণ হয়ে ওঠে। এখনো বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছেন।

এদিকে, বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ট মণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন। এছাড়া রাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেও উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত শহর দৃশ্যত শান্ত থাকলেও বিকেলের পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের মহড়ার কারণে খানিকটা উত্তেজনা বেড়েছে। মোটরসাইকেল মহড়া থেকে ভীতি ছড়ানোর অভিযোগ করেছেন বাইরে থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। তবে এখনো শহরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা রেলগেইট, শিরোইল, ভদ্রা, তালাইমারী বাস স্ট্যান্ডে সকাল ৯টায় গিয়ে দেখা যায়, কোনো বাস গন্তব্যে ছেড়ে যায়নি বা এ নগরীতে আসেনি। ঢাকা-রাজশাহী মহাসড়কে চলাচল করছে শুধু রিকশা। এরই মধ্যে ভ্যানে করে শহরে বেশ কিছু নেতাকর্মীকে প্রবেশ করতে দেখা যায়। 


Tag
আরও খবর