নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজশাহী বিভাগীয় গণসমাবেশে ১৫ লাখ মানুষের সমাগমের ঘোষণা

বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশে ১৫ লাখ মানুষের গণসমাগম করার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ৩ ডিসেম্বর এ সমাবেশ অনুষ্ঠিত হবে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে। দলটির নেতারা বলেছেন, বিএনপি দেশব্যাপী যে বিভাগীয় সমাবেশে করছে, তার মধ্যে রাজশাহীর সমাবেশই হবে সবচেয়ে বড়। সব বাধা পেরিয়ে এই সমাবেশ হবে।

এই গণসমাবেশ উপলক্ষে আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে দলের নেতারা এ ঘোষণা দেন। নগরীর মালোপাড়ায় নগর বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, আগামী ৩ ডিসেম্বরের গণসমাবেশ বানচাল করতে কিছু অতি উৎসাহী পুলিশ নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়েছেন। বিভাগজুড়ে এ পর্যন্ত শতাধিক মামলা করা হয়েছে। তারপরও রাজশাহীতে দেশের সবচেয়ে বড় গণসমাবেশ হবে। অন্তত ১৫ লাখ নেতাকর্মী যোগ দেবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘সমাবেশের আগে ধর্মঘট হবে। নেতাকর্মীরা আগে আগেই আসতে শুরু করেছে। তাদের থাকার জন্য আমরা শহরের কমিউনিটি সেন্টারগুলো ঠিক করেছিলাম। পুলিশ সবখানে গিয়ে বলে আসছে, কেউ যদি বিএনপির লোকজনকে থাকতে দেয়, তাহলে তাকেই ধরে নিয়ে যাবে। এটা কেমন কথা ভাই? একটা সভ্য দেশে এটা হতে পারে?’ রাজশাহীতেই দেশের সবচেয়ে বড় সমাবেশ হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের স্থানীয় নেতাকর্মীরা দূর থেকে আসা মানুষকে থাকতে দেবেন। প্রয়োজনে নিজে না খেয়ে তাদের খাওয়াবেন। এভাবেই এখন আমাদের পরিকল্পনা করতে হচ্ছে। যে কোন মূল্যে সমাবেশ সফল হবে এবং এই সমাবেশ থেকে ঢাকার সমাবেশের একটা গণজোয়ার সৃষ্টি হবে।’

সংবাদ সম্মেলনে বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর