নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সভাপতি নাদিম মোস্তফা গ্রেপ্তার

রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) ১২টার দিকে রাজশাহী মহানগরীর পাঠানপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলার সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টু ।

এর আগে ২০১৫ সালে পুঠিয়ার একটি হত্যা মামলায় নাদিম মোস্তফাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জেলা গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র জানিয়েছে। এছাড়াও গত রবিবার রাতে পুঠিয়া ও দুর্গাপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় নাদিম মোস্তফাকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলেও পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে। নাদিম নাদিম মোস্তফা পুঠিয়া-দুর্গাপুরের দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন।

তবে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ দাবি করেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার অভিযানের নেমেছে পুলিশ। তারই অংশ হিসেবে নাদিম মোস্তফা কে গ্রেফতার করা হয়েছে।

Tag
আরও খবর