নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পেয়ারা বাগানে সবজি চাষ করে সফল চাষী আল্লাম

রাজশাহী জেলার গোদাগাড়ী  উপজেলার প্রত্যন্ত গ্রাম ফুলবাড়িয়া। এই গ্রামে পেয়ারা বাগানে সবজি চাষ করে সফল হয়েছে চাষী মোঃ আল্লাম হোসেন। চাষী আল্লাম দীর্ঘ দিন থেকে কৃষি কাজ করলেও এই বার প্রথম তার ২.৫  বিঘা পেয়ারা বাগানে সবজি চাষ করেছে। পেয়ারা বাগানের ফাঁকা যায়গায় পতিত জমিতে বেগুন, ওল, মরিচ, বাধাঁকপি,মাচায় পটল, লাউ চাষ শুরু করেন। পেয়ারা বাগানে সবজি চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিদিন অনেক অনেক চাষী তার এই পেয়ারা বাগানের পতিত জমিতে এতগুলো ফসল চাষ করা যায় তা দেখে বিস্ময় প্রকাশ করেন। তার চাষকৃত সবজিগুলোর মধ্যে বাধাঁকপি, বেগুন, ওল, মরিচ, লাউ উল্লেখযোগ্য।

কথা হয় কৃষক আল্লামের সাথে। তিনি বলেন, দির্ঘ দিন থেকে কৃষি কাজ করলেও এবারই প্রথম উপসহকারী কৃষি অফিসার অতনু সরকার এর পরামর্শে পেয়ারা বাগানের পতিত জমির ফাঁকা যায়গায় একই জমিতে বাধাঁকপি,মাচায় পটল, লাউ চাষ করেছি। উৎপাদিত লাউ,পটল,বাধাঁকপি ইতিমধ্যে ট্রাকে করে রাজধানী ঢাকার কাওরন বাজারে বিক্রি শুরু করেছি। এতে করে আর্থিক ভাবে বেশ লাভবান হচ্ছি।

 তিনি আরো বলেন, পেয়ারা বাগানের পতিত জমিতে বিভিন্ন ধরনের নিরাপদ ও পুষ্টিকর টাটকা চাষকৃত সবজি তার পরিবারের পুষ্টি চাহিদা পূরন করছে আবার  প্রতিবেশিদের পুষ্টির চাহিদা পূরনে সহযোগিতা করা যাচ্ছে। 

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার অতনু সরকার বলেন, এ গ্রামের কৃষি অনেক উন্নত,আধুনিক এবং প্রযুক্তি নির্ভর। শুধু সবজি উৎপাদন করেই শেষ নয়, নিরাপদ সবজি উৎপাদন, পতিত জমির সর্বোত্তম ব্যবহার পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক আল্লাম। সুষম সার ব্যবহার,জৈব সার, ছাই, জৈব বালাই নাশক, সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ ও রাসায়নিক সারের সীমিত ব্যবহারের মাধ্যমে এখানকার কৃষি এগিয়ে চলেছেন দূর্বার গতিতে।


Tag
আরও খবর