নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গোদাগাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত মাটির ঘরের বাঁশের রুয়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুরসালিন (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ সোমবার (২০ মে) সকাল ১০ টার সময় মুরসালিনের লাশ উদ্ধার করা হয়। মৃত মুরসালিন গোদাগাড়ী উপজেলার নারায়নপুর গ্রামের মো: মফিজ উদ্দিনের ছেল। এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা গেছে, গত ১৮ মে রাত আনুমানিক ৯ টা ১০মিনিটের দিকে বাড়ির লোকজন রাতের খাবার খাওয়ার জন্য তাকে ডাকতে গেলে তাকে তার ঘরে পাওয়া যায়নি। পরবর্তীতে তার বাড়ির লোকজন আশেপাশের এলাকাসহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি। বাড়ির লোকজন মুরসালিন নিখোঁজের ব্যপারে থানায় কোন প্রকার জিডি করে নি। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল আনুমানিক ১০ টার সময় তার মেজ ভাই লাশের গন্ধ পায়। পরবর্তীতে মাটির দেওয়ালের পরিত্যক্ত ঘরের দরজা খুলে দেখতে পায় টিনের চালের কোঠায় বাসের রুয়ার সঙ্গে মুরসালিনের লাশ ঝুলে আছে। পরিবার সূত্রে আরো জানা যায়, গত ১৮ মে মুরসালিনকে ধান কাটার কাজ করার কথা বললে সে শারীরিক অসুস্থতার কথা বলে কাজ করতে অস্বীকৃতি জানায়। তার বাবা জানায়, কারো সাথে তার কোনো দ্বন্দ্ব কিংবা ঝামেলা ছিল না। এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মতিন জানান, বিধি মোতাবেক আইন অনুযায়ী লাশের সুরত হাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Tag
আরও খবর