নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাবি ও রুয়েট ছাত্রলীগে পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন কমিটিতে আগ্রহী পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, রাবি ও রুয়েট শাখার নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রত্যাশীদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত জমার নির্দেশ দেওয়া হয়।

দায়িত্বপ্রাপ্ত নেতারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন। রাবি শাখার জন্য দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন- কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মেহেদী হাসান তাপস, সহ-সম্পাদক আফি আজাদ বান্টি ও আহসান হাবীব বাপ্পী।

আর রুয়েটের জন্য দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন- উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খাদিমুল বাশার জয় এবং উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক খন্দকার হাবীব আহসান।

রাবি ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৮ ডিসেম্বর। পরে ১১ ডিসেম্বর গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়। প্রাথমিক কমিটির ছয় মাস পর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুয়ায়ী ২০১৭ সালেই এই কমিটির মেয়াদ শেষ হয়েছে।

আর রুয়েট ছাত্রলীগের সম্মেলন হয় ২০১৬ সালের ৭ ডিসেম্বর। এরপর ১১ ডিসেম্বর নাঈম রহমান নিবিড়কে সভাপতি ও চৌধুরী মাহাফুজুর রহমান তপুকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

পরে ২০১৭ সালের ৩০ জুলাই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। নিবিড় রুয়েটে চাকরি নিয়ে গত বছর সভাপতির পদ থেকে অব্যহতি চান। পরে অব্যহতি দিয়ে ইসফাক ইয়াসশির ইপুকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ওই কমিটিরও মেয়াদ ২০১৮ সালে শেষ হয়েছে।

Tag
আরও খবর