নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গোদাগাড়ীতে দেড় কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীতে র‌্যাব-৫ এর সদস্যরা গোদাগাড়ীতে অভিযান চালিয়ে প্রায় দেড় কেজি হেরোইন উদ্ধার করেছে। অভিযানে আটক হয়েছে এক মাদক কারবারী। আজ রোববার ভোর রাতে গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা।


আটক মাদক কারবারীর নাম মিশু শেখ (২১)। সে গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ এলাকার হাবিবুর রহমানের ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ গ্রামের মিশু শেখ (২১) প্রতিবেশি রাষ্ট্র ভারত থেকে হেরোইন আমদানি করে বিক্রির জন্য তার বাড়িতে মজুদ রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ভোর রাত ৫টার দিকে মিশু শেখের বাড়ি ঘেরাও করে।


এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মিশু শেখসহ তার সহযোগি পালানোর চেষ্টা করলে র‌্যাব মিশুকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, বাড়ির ভেতর খড়ের গাদার মধ্যে হেরোইন রয়েছে। তার দেয়া তথ্যে র‌্যাব তল্লাশী চালিয়ে ১ কেজি ৬শ’ ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করে। পরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।

Tag
আরও খবর