নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

৫০ কেজি গাঁজাসহ গোদাগাড়ীর ২ মাদক কারবারি গ্রেফতার

কাঠের গুড়া ভর্তি বস্তাতে পাচার করার সময় ৫০ কেজি গাঁজাসহ গোদাগাড়ীর দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার বিকেল চারটার দিকে রাজশাহী নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকার বিআরটিএ অফিসের সামনে থেকে তাদের গাঁজাসহ গ্রেফতার করা হয় ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকার লোকমান আলীর ছেলে শামিম আক্তার (৩৫) ও মাধবপুর এলাকার ফারুক হোসেনের ছেলে হামিদুল ইসলাম (২২)।

র‌্যাব থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নওদাপাড়া বিআরটিএ অফিসের সামনে চেকপোস্ট বসানো হয়। এসময় নীল-হলুদ রঙের একটি পিকআপ আসলে চালকের পাশ থেকে নেমে একজন দৌড়ে পালিয়ে যায়। পিকআপে তল্লাশী চালানো হয়েছে কাঠের গুড়ার মধ্যে চারটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে টেপ দিয়ে পেঁচানো গাঁজা পাওয়া যায়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারিরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত থেকে গাঁজাগুলো নিয়ে আসা হয়েছে। এগুলো গোদাগাড়ীতে পৌছে দিত। সেখান থেকে গাঁজাগুলো বিক্রি করা হয়।


দুইজনের বিরুদ্ধে রাজশাহী নগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও পিকআপ, গাড়ির কাগজ, তিনটি সিমসহ মোবাইল, ৫০ বস্তা কাঠের গুড়া জব্দ দেখানো হয়েছে।

Tag
আরও খবর