নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গোদাগাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকার জিরো পয়েন্টে এক যুবক ঘাস কাটার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছে। নিহত যুবকের নাম সুমিরুল ইসলাম (১৫) । বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ১২টার সময় এ ঘটনা ঘটে। নিহত সমিরুল গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর এলাকার হাসিবুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,  প্রতিদিনের ন্যায় সমিরুল গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে বের হয় এরপর ঘাস কাটতে জিরো পয়েন্টের  কাছাকাছি বাংলাদেশের ভেতরই চর আষাঢ়িয়াদহ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ময়নায় টেক, বারিনগর  ৫ - ৬ এস পিলারের এর মাঝামাঝি এলাকায় ঘাস কাটছিল। এ সময়  বিএসএফ তাকে গুলি করলে তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ  সীমান্ত এলাকায় আমাদের জমি জায়গা আছে ।  চাষাবাদের উদ্দেশ্যে আমরা গেলে বিএসএফ আমাদের উপর অত্যাচার করে।   বিএসএফ এর  অত্যাচারে আমরা চাষবাদ করতে পারিনা, এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে। 

চরআষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান, আশরাফুল হক ভোলা বলেন, চারজন ছেলে এক সঙ্গে বাংলাদেশের সীমান্তের ১৫০ গজ বাংলাদেশের ভেতরে  ঘাস কাটছিলো এ সময় বিএসএফ তাদের দেখে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এ সময়ে ঘটনাস্থলে সমিরুল নিহত হয়। বাকিরা পালিয়ে প্রাণ রক্ষা করে। চেয়ারম্যান বলেন আমি এ ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

পরে খবর পেয়ে বিজিবির সাহেবনগর ও দিয়াড় মানিকচক ফাঁড়ির দুটি টহল দল ঘটনাস্থলে যায়। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়। দুপুরেই কিশোর সমিরুলের মরদেহ উদ্ধার করে আনা হয়।

এ ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উদ্ভুত পরিস্থিতিতে পতাকা বৈঠক আহবান করেছে বিজিবি।

এ ব্যাপারে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, আইন অনুযায়ী কিশোরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Tag
আরও খবর