নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী সালাউদ্দিন আটক

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী সালাউদ্দিনকে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাদারপুর এলাকায় অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী মাদারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ।

অভিযান চলাকালে আরো দুই মাদকব্যবসায়ী সালাউদ্দিনের ভাই আহম্মেদ আলী (৩৮) ও একই এলাকার জাকারিয়ার ছেলে আহসান (৩৫) গোয়েন্দা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, গোদাগাড়ী উপজেলার মাদারপুর এলাকায় হেরোইন কেনাবেচা হবে। এই খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হাই এর নেতৃত্বে ও নির্দেশনায় কৌশলে ওই এলাকায় অবস্থান করি। শুক্রবার বিকেল ৫ টার দিকে পলাতক আসামী আহম্মেদ আলীর বাসার সামনে হেরোইন কেনা বেচার সময় অভিযান চালালে ঘটান স্থল থেকে পলেথিনের প্যাকেটে মোড়ানো মাদক ব্যবসায়ী সালাউদ্দিনের প্যান্টের ডান পকেট থেকে ১০০ গ্রামের দুইটি প্যাকেট উদ্ধার ও তাকে আটক করা হয়। এই সময় সালাউদ্দিনের বড় ভাই মাদক সম্রাট আহম্মেদ আলী ও জাকারিয়া কৌশলে পালিয়ে যায়। পরে ডিবি পুলিশ তাদের ধরতে অভিযান চালালেও ধরতে সক্ষম হয়নি।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী মডেল থানায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সালউদ্দিনকে ১ নং আসামী ও তার ভাই আহম্মেদ আলী ও জাকারিয়াকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে । 


Tag
আরও খবর