নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আগামী ৫ বছরে রাজশাহী আরো সুন্দর ও কর্মচঞ্চল শহর হবে -খায়রুজ্জামান লিটন

রাজশাহী মহানগরীর ২৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার বিকাল ৬টায় নগরীর শিরোইল মঠপুকুর থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর সেখানে পথসভায় বক্তব্য রাখেন। এরপর বালিয়াপুকুর মোড় ও দেবিশিংপাড়ায় গণসংযোগ ও পথসভায় করেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় পথসভাগুলোতে মানুষের ঢল নামে।

পথসভায় মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, এবার আমার নির্বাচনী স্লোগান- ‘উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান’। আমাদের ছেলে-মেয়েদের কর্ম দরকার। তাদের মধ্যে কেউ উচ্চ শিক্ষিত, কেউ মধ্যম, কেউ অষ্টম শ্রেণী পাস, আবার কেউ তেমন পড়াখেলা করতে পারেনি। সবার জন্যেই কর্মের ব্যবস্থা করতে হবে। যারা সুয়েটার বুনবে তাদের জন্য সুয়েটার কারখানা, যারা কাপড় সেলাই করতে তাদের জন্য কাপড়ের কারখানা, যারা হাতে-কলমে কাজ করতে তাদের জন্য কৃষি নির্ভর কারাখানা তৈরি করতে চাই।


নওদাপাড়ায় শিল্প এলাকা গড়ে উঠছে। মাননীয় প্রধানমন্ত্রী বিসিক শিল্পনগরী-২ দিয়েছেন, সেটি নির্মাণ সম্পন্ন হয়েছে, এখন প্রায় ২২৭টি প্লট আগ্রহী উদ্যোক্তদের বরাদ্দ দেওয়া হবে। ঢাকা থেকে, গাজীপুর থেকে, নারায়ানগঞ্জ থেকে শিল্পপতির নিয়ে এসে ছোট করে হলেও কিছু গার্মেন্টস, সুয়েটার, কৃষিজাত পণ্য ভিত্তিক শিল্পকারাখানা করতে চাই। সেখানে আগামী ৫ বছরে অন্তত ৪০ থেকে ৫০ হাজার মানুষের কর্মের ব্যবস্থা হবে। আপনারা দোয়া করবেন, নৌকা মার্কায় ভোট দিবেন, আমি যেন আপনাদের খেদমত করে যেতে পারি।

তিনি আরো বলেন, রাজশাহী ইতোমধ্যে পরিচ্ছন্ন, সবুজ, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে পরিণত হয়েছে। আমি নির্বাচিত হলে আগামী ৫ বছরে রাজশাহী আরো সুন্দর শহর হবে, কর্মচঞ্চল শহর হবে। আর মাত্র কয়েকটি বছর আপনারা অপেক্ষা করেন, আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ আমি আমার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো।


গণসংযোগ ও পথসভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, ২৭ নং আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক নওশাদ আলী, ২৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর