নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গোদাগাড়ীতে রক্ষাগোলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতৃত্বের সাথে স্কুল শিক্ষকদের মতবিনিময় সভা

সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহযোগিতায় সিসিবিভিও শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে আজ ১৩ মে, শনিবার সিসিবিভিও পরিচালিত “রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচির” আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য স্কুলে সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে রক্ষাগোলা নেতৃত্বের সাথে স্থানীয় স্কুল শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্থানীয় স্কুল শিক্ষকমন্ডলী, রক্ষাগোলা সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীসহ উপস্থিত ছিলেন ৪৮ জন। এই মতবিনিময় সভার উদ্দেশ্য হলো রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের নেতৃবৃন্দের সাথে স্কুল শিক্ষকদের সম্পর্ক উন্নয়ন করা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সমস্যাসমূহ চিহ্নিতকরণ ও তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করা, স্কুল পর্যায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিসিবিভিওর সমন্বয়কারী মো: আরিফ। উক্ত সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলার সমন্বয় কমিটির সভাপতি শ্রী সরল এক্কা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পালপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ¦ মো: আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন কাকন কলেজের অধ্যক্ষ মোহা: সুজাউদ্দীন, রাজাবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: সেলীম রেজা, সোনাদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাইনুল হক, বলিয়া ডাইং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর কবির, বিড়উল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : নুরুল ইসলাম, কাদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুস্তাফিজুর রহমান, কাকনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, সঙস্কৃতি কর্মকর্তা সৌমিত্র সরকার। সভাটি পরিচালনা করেন সিসিবিভিওর উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম নিরব ।

মতবিনিময় সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা যেসব সমস্যাগুলো বের হয়ে আসে তা হলো ভাষা, ভয়, পড়ানোর বিষয় বোঝেনা সেটা শিক্ষকের কাছে প্রকাশ করতে পারে না বা লজ্জা পায়, দারিদ্রতা, বাল্য বিবাহ, পারিবারিক পরিবেশ ও সহযোগিতা কম, পারিবারিক ও সামাজিক উৎসাহ কম, অভিভাবকরা স্কুলমুখি না, ধর্মীয় ক্লাশে সমস্যা, শিক্ষার্থীরা স্কুলে আসে না, পিছনে বসে ইত্যাদি। উপরোক্ত সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং তার সমাধান খুজে বের করা হয়।

Tag
আরও খবর