নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মাটিকাটা ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 রাজশাহী গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার  প্রেমতলী জসিমুদ্দিন দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মাটিকাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি এহসানুল কবীর টুকু । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব গোদাগাড়ী-তানোর বিএনপির অভিভাবক মেজর জেনারেল (অবঃ)  শরিফ উদ্দিন। 

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অবঃ) মোঃ শরিফ উদ্দীন বলেন, বিএনপি’র আন্দোলন দেখে এই বিনা ভোটের সরকার দিশেহারা হয়ে পড়েছে। আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। আন্দোলন সংগ্রাম ছাড়া এ বিনা ভোটের  সরকারের পতন হবে না।  তাই  দলের মধ্যে সকল ভেদাভেদ ভুলে সকলকে এক সঙ্গে কাজ করতে হবে এবং দলকে আরো শক্তিশালী করতে হবে। 

তিনি আরো বলেন,স্বৈরশাসকের কবল থেকে দেশ ও জাতি আন্দোলনের মধ্যে দিযে মুক্ত করতে হবে। বিএনপি’র দশ দফা বাস্তবায়নে সকল নেতাকার্মী ও সাধারণ জনগণকে রাজপথে অবস্থান করার আহ্বান জানান তিনি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এডভোকেট তোফাজ্জল হোসেন তপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য রোকনুজ্জামান আলম, গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম রায়হান, তাজমুল তান টুটুল, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি প্রফেসর ড. এম. গোলাম আরিফ, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন ও খালেদা জিয়া মুক্তি পরিষদ সদস্য সচিব মনিরুজ্জামান দুলাল, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক প্রফেসর আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিমুসসান উজ্জল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তাজমলিুর রহমান শেলী, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ফটিক, রাজশাহী জেলা যুবদলের সাবেক সিনিঃ সহসভাপতি নাসিরুদ্দিন বাবু, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ দিলিপ, মাটিকাটা ইউনিয়ন বিএনপি’র সিনিঃ সহসভাপতি জয়নুল আহসান, সাধারণ সম্পাদক আব্দুল গনি মাস্টার, সহসাধারন সম্পাদক সাদিউজ্জামান রুবেল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বুলু, প্রচার সম্পাদক তাসিকুল ইসলাম মাষ্টার, এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

অতিথিদের বক্তব্য শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম) ও মরহুম সাবেক তার ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এর রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশনায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও স্বৈরশাসকের কবল থেকে দেশবাসীর মুক্তি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সব শেষে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।


Tag
আরও খবর