নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গোদাগাড়ীতে সেচের পানির জন্য আবারো কৃষকের বিষপান

রাজশাহীর গোদাগাড়ীতে আলোচিত সেই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের আওতায় চলতি মৌসুমে বোরো ধানের খেতে সেচের পানি না পেয়ে আবারও মুকুল সরেন (৩৫) নামের সাঁওতাল কৃষক বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই কৃষক গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামের গোপাল সরেন এর ছেলে। বিষপানের পর অসুস্থ অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসক জানিয়েছেন তিনি এখন শঙ্কামুক্ত। 


রোববার (৯ এপ্রিল) দুপুরে আবারো এ বিষ পানের ঘটনা ঘটে। মুকুলের সরেনের বাড়ির পাশের গ্রামের নাম নিমঘটু। এই নিমঘুটু গ্রামে গত বছর মার্চ মাসে দুই সাঁওতাল কৃষক অভিনাথ মারান্ডি ও তাঁর চাচাতো ভাই রবি মারান্ডি গভীর নলকূপ থেকে বোরো ধানের ক্ষেতে সেচের পাানি না পেয়ে বিষপান করেছিলেন। এতে দুজনেরই মৃত্যু হয়। এ নিয়ে দেশ জুড়ে আলোড়নের সৃষ্টি হলেও আর যেন এঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে বিএমডিএ অবহেলা থেকে যায়। তারই সাক্ষি আবারো সেচের পানি না পেয়ে কৃষকের বিষপান করে আত্মহত্যার চেষ্টা।


চিকিৎসাধীন অবস্থায় মুকুল সরেন জানান, চলতি মৌসুমে ওই গভীর নলকূপের আওতায় কৃষক সাড়ে ৩ বিঘা জমিতে ধান চাষ করেছেন। বোরো ধানের ক্ষেতে সেচের পানির জন্য তিনি এক সপ্তাহ ধরে গভীর নলকূপে অপারেটর হাসেম আলী বাবুর কাছে ঘুরছিলেন। কিন্তু নলকূপ অপারেটর হাসেম আলী বাবু তাকে পানি দিচ্ছিলেন না। রোববার দুপুরে তিনি আবার পানির জন্য যান। তখন বাবু তাকে এক বোতল বিষ দেন এবং এটা বাবুর জমিতেই দিয়ে আসতে বলেন। এ সময় মুকুল বলেন, পানি না দিলে তিনি এই বিষই খেয়ে নিবেন। তারপরও তার জমিতে পানি দেয়নি। তখন তিনি এই বিষ পান করেন। মুকুল বলেন, সম্প্রতি বৃষ্টির পর অন্য সব কৃষকের একাধিকবার পানি নেওয়া হয়েছে গভীর নলকূপ থেকে। কিন্তু ডিপ অপারেটর হাসেম আলী তাঁকেই শুধু পানি দিচ্ছিলেন না।


এ ঘটনার পর উপজেলার বিভিন্ন এলাকার বিএমডিএর গভীর নলকুপের আওতা ভুক্ত কৃষকরা অভিযোগ করে বলেন, শুধু ওই ডিপে নয় প্রায় ডিপে ডিপ অপারেটর সেচের পানি নিয়ে কৃষকদের সাতে নানা রকম খারাপ আচারনসহ পানি না দিলেও বিএমডিএর কাছে অভিযোগ করে কোন ফল পাওয়া যায় না। তাই সাধারন কৃষকদের ডিপ অপারেটারদের কাছে জিম্মি হয়ে থাকতে হয়।


মুকুলের বিষপানের বিষয়ে জানতে চাইলে গভীর নলকূপের অপারেটর হাসেম আলী বাবু বলেন, ‘কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে। তখন কেউ পানি নিতে আসেনি। এখন সবাই এসেছে একসাথে। আমার ডিপের মুখ একটা, সবাইকে তো একসাথে দিতে পারব না। গতকাল মুকুল মনে হয় চুয়ানি আর গাঁজা খেয়ে এসেছিল। এসে বলছে, পানি দিবি না তোকে সাখাওয়াতের মতো (আগের নলকূপ অপারেটর) জেল খাটাবো। তখন তার হাত থেকে একজন বিষের বোতল কেড়ে নিল। আমি বললাম, পানি দিচ্ছি, তুই জমিতে যা। কিন্তু সে বলছে, তুই আমার জমিতে গিয়ে দে। তারপর সে চলে গেল। বিষ খেয়েছে কি না জানি না।’


গত বছর মার্চ মাসে এই গভীর নলকূপ থেকে পানি না পেয়ে বিষপান করে দুই কৃষক আত্মহত্যা করলে সারাদেশে তোলপাড় শুরু হয়। পরে পরিবারের পক্ষ থেকে তৎকালীন গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করা হয়। এরপর সাখাওয়াত গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। এখন তিনি জামিনে। তাঁর বিরুদ্ধে মামলা দুটির অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। ওই ঘটনার পর কৃষক লীগ নেতা সাখাওয়াতকে বাদ দিয়ে নতুন করে হাসেম আলীকে অপারেটর নিয়োগ দেয় বিএমডিএ।


এবারও কৃষকের বিষপানের বিষয়ে জানতে চাইলে বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশীদ বলেন, ‘আবার বিষ খেয়েছে কেন? গতবছরের ঘটনার পর তো ওই ডিপের অপারেটরকে বাদ দিলাম। নতুন অপারেটর নিয়োগ দিলাম। আবার কেন এই ধরনের ঘটনা ঘটলো? আমি হাসপাতালে গিয়ে এ ব্যাপারে কৃষক মুকুল সরেনের সাথে কথা বলব।’



আরও খবর