নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ফলন বৃদ্ধিতে তরমুজ ক্ষেতে মৌবক্স স্থাপন

তরমুজের ফলন বৃদ্ধিতে তরমুজ ক্ষেতে মৌবক্স স্থাপন করে সফল হয়েছেন কৃষক মনিরুল ইসলাম। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ধামিলা এলাকার কৃষক মনিরুল ইসলাম মালচিং পদ্ধতিতে ১বিঘা ২ কাঠা জমিতে চাষ করেছে ব্লাকবেরী জাতের ১২ মাসি তরমুজ। তার তরমুজ ক্ষেতে পরাগায়নের জন্য স্থাপন করেছে ৬ টি মৌবক্স। এতে তার ক্ষেতে তরমুজের গাছে ভালো তরমুজ ধরেছে।  


কথা হয় এ প্রতিবেদকের সাথে তরমুজ চাষি মনিরুলের। মনিরুল বলেন, ২ মাস আগে ১ বিঘা ২ কাঠা জমিতে মালচিং পদ্ধতিতে তরমুজের চাষ করেছি। বীজ থেকে চারা তৈরী, চারা জমিতে লাগানো থেকে শুরু করে এখন পর্যন্ত তরমুজ চাষে খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। প্রথম দিকে জমিতে তরমুজ ধরার পর গুটি নষ্ট হয়ে যাচ্ছিল। তরমুজ টিকছিলনা। তখন গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা অতনু সরকারের কাছে পরার্মশ করিলে তিনি বলেন, পরাগায়নের সমস্যা হচ্ছে। তাই ফল নষ্ট হয়ে যাচ্ছে। ভালো পরাগায়নের জন্য তরমুজের জমিতে মৌবক্স স্থাপনের পরার্মশ দেন। ২১ হাজার টাকাই ভাগাইল থেকে ৬টি মৌবক্স কিনে এনে তরমুজের জমিতে ৬ টি মৌবক্স স্থাপন করি। মৌবক্স স্থাপনের পর ফুলে পরাগায়ন ভালো হচ্ছে। এতে করে তরমুজের গুটি নষ্ট হচ্ছে না। গাছে ভালো তরমুজ ধরেছে। এখন গাছে ৫শ’ গ্রাম থেকে ১ কেজী ওজনের তরমুজ রয়েছে। ঈদের পর তরমুজ বিক্রি শুরু করবো।


এক প্রশ্নের জবাবে তরমুজ চাষি মনিরুল বলেন, তরমুজ ক্ষেতে মৌবক্স স্থাপন করে লাভবান হয়েছি। ১ বিঘা ২ কাঠা জমিতে ১ হাজার তরমুজের গাছ রয়েছে। কম করে হলেও প্রতিটি গাছে যদি ২ থেকে ৩ টি করে ৩ কেজী ওজনের তরমুজ পাই তাহলে ১শ’ ৮০ মণ তরমুজ পাবো। যা বিক্রি হবে প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকায়। খরচ বাদে আয় হবে ১লক্ষ ২০ হাজার টাকা। তবে আশা করছি এর চাইতে আরো বেশী আয় হবে।


গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা অতনু সরকার বলেন, তরমুজ ক্ষেতে ফুলে পরাগায়নের সমস্যা হলে তরমুজ নষ্ট হয়ে যায়। তরমুজ ক্ষেতে মৌবক্স স্থাপন করলে মৌমাছি দ্বারা পরাগায়ন ভালো হয়। এতে করে প্রায় ৩০ ভাগ ফলন বৃদ্ধি পায়। 



আরও খবর