নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গণিতে ভাল ফল করায় ফরিদপুরের দুই শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগে উৎকৃষ্ট ফলাফল অর্জনকারী দুই শিক্ষার্থীকে একভরি ওজনের স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেছে এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এগারো বারের মতো এ স্বর্ণপদক দেয়া হলো।  রবিবার দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর-এর শহরস্থ শাখায় ২০২০ সালের স্নাতকোত্তর পরীক্ষায় গণিতে রাজেন্দ্র কলেজ থেকে শ্রেষ্ঠ ফল লাভের জন্য এ বছর এক ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১৫,০০০ টাকা লাভ করেন তানজিয়া আক্তার। ২০২১ সালে অনুষ্ঠিত স্নাতক পর্যায়ের পরীক্ষায় শ্রেষ্ঠ অর্জনকারী হিসাবে সম পরিমান স্বর্ণের পদক ও নগদ ১০,০০০ টাকা পুরস্কার লাভ করেন সুমি খাতুন। 

গণিত বিভাগের প্রধান অধ্যাপক মোঃ হায়দার মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা, এ, এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি. রহমান, ফরিদপুর প্রেসক্লাবের আহ্বায়ক প্রফেসর মোঃ শাহজাহান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফয়জুল হক, টিচার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃশহিদুল ইসলাম, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের গণিত বিভাগের প্রধান প্রফেসর রমা সাহা, সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের সাবেক সহকারী অধ্যাপক শিপ্রা রায়, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্নাবালা, সরকারী রাজেন্দ্র কলেজের ভাইস প্রিন্সিপাল এস এম আব্দুল হালিম  প্রমূখ।


এ সময় কলেজের গণিত বিভাগের শিক্ষক মন্ডলি, শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিবর্গ এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

শিক্ষাব্রতী দাতব্য প্রতিষ্ঠান এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৪ সাল থেকে এ পুরস্কার হয়ে আসছে।


অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী মোঃ আলীফ হোসেন ও রূপকথা আহমেদ।

Tag
আরও খবর