জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩, আহত ৮

কক্সবাজারের ঈদগাঁওতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৮ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইসলামাবাদ খোদাইবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ইলশা এলাকার মনির আহমেদের স্ত্রী হাফসা বেগম, একই উপজেলার রায়ছড়া এলাকার গোলাম সোবহানের ছেলে দুলা মিয়া ও নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। তারা চোখের চিকিৎসার জন্য গত শুক্রবার কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালে এসে চিকিৎসা শেষে সোমবার ফিরছিলেন।


চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হক জানান, যাত্রীবাহী চকরিয়ামুখী মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছা মাত্রই কক্সবাজারমুখী বেপরোয়া গতিতে আসা শ্যামলী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।


মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয় বলে শুনলেও তার বিস্তারিত পরিচয় পাননি।


ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর মহাসড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশের পাশাপাশি থানা পুলিশও ঘটনাস্থলে ছুটে যান ও যান চলাচল নির্বিঘ্ন করতে কাজ করেছেন এবং ঘটনাস্থলে থেকে আশঙ্কাজনক অবস্থায় দুজনসহ বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। এসময় স্থানীয়রা পুলিশকে সহযোগিতা করেছে।

Tag
আরও খবর


কক্সবাজারে বনের জমিতে করাতকল

৭০৪ দিন ১১ ঘন্টা ৫৯ মিনিট আগে