নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দুর্গাপুরে সবজির বাজারে আগুন

দুর্গাপুরে সবজির বাজারে আগুন

নেত্রকোনার দুর্গাপুরে বাজারে সব ধরনের শাক-সবজির দাম আরও বেড়ে গেছে। বাজারে গেলে সবজিতে যেন হাত দেওয়া যায় না। শুধু পেঁপে ছাড়া ৬০ টাকা কেজির নিচে কোনো শাক-সবজি নেই বললেই চলে। কয়েকটির দাম ১০০ টাকারও বেশি। এ অবস্থায় বাজার করতে এসে হিমশিম খেতে হচ্ছে স্বল্পআয়ের লোকজনদের। সবজি বিক্রেতাদের দাবি, চড়া দামে কিনতে হওয়ায় দাম বেশি রাখতে বাধ্য হচ্ছেন তারা। মূলত কয়েক দিন আগে হওয়া বৃষ্টি ও বন্যার কারণে সবজির দাম বেড়েছে।

জানা গেছে, বাজারে এক মাস আগে ৪০ টাকা কেজি বিক্রি হওয়া বেগুন এখন ৮০ টাকা। ৬০ টাকা কেজির করলা এখন ১২০ টাকা। ১০০ টাকা কেজির কমে সবজি কেনা দায়। অথচ এক মাস আগে এসবের দাম ৪০-৫০ টাকা কেজি ছিল। বাজারে প্রতি কেজি পটল ৮০ টাকা, মুলা ৬০-৭০, টমেটো ১০০, বরবটি ১৪০, কাঁচা মরিচ ২০০ টাকা থেকে কমে এখন ১৬০ টাকা, আলু ৬০, পেঁয়াজ ৭৫, ধনিয়া পাতা ৩০০, শসা ৬০, মিষ্টি লাউ ৬০, ফুলকপি ১৪০, শিম ১৬০, গাজর ১৪০, কচু ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিটি বাঁধাকপি (ছোট) ৫০ টাকা, লালশাক, পুঁইশাক ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ঢাটা শাক ৪০ টাকা মুঠি। শুধু ৩০ টাকা কেজি মিলছে পেঁপে।

এদিকে দোকানিরা শাক-সবজির দাম বেশি চাওয়ায় ক্রেতারা এক দোকান থেকে অন্য দোকানে যাচাই করছেন। এরপর কেজিতে নেই পোয়া/হাফ কেজি হিসেবেও বিভিন্ন সবজি কিনছেন অনেকে।

'বাজার করতে আইস্যা কোনো কিছু আর কিননের বাও দেখতাছি না। দাম শুনলে বুক ধড়ফড় করে' এভাবেই বলছিলেন মানিক মিয়া নামে এক রিকশাচালক। তিনি বলেন, 'আমরার মতো গরিব মানুষের অহন বাইচ্ছা থাহনই দায় গো বাপু। সারা দিন রিকশা চালাইয়া কই টেহা পাই আর এহন। এই টেহা দিয়া চাউল কিনা লাগে ঔষধও কিনা লাগে। পরে তরকারি ও মাছ কিনার টেহা থাহে না। একবার দাম বাড়লে আর কমে না।'

বাজার করতে আসা আজমত আলী বলেন, আমরা নিম্নআয়ের মানুষ। সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হয়। প্রতিদিন যা আয় হয়, তা বাজার খরচ আর ওষুধ কিনতে গিয়ে ফুরিয়ে যায়। দ্রব্যমূল্যের যে দাম, এতে বাজার করে আর হিসাব মিলাতে পারছি না।

এ প্রসঙ্গে সবজি বাজার মনিটরিং জোরদার করা হবে বলে জানান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স।

আরও খবর

দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩৭ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে


দুর্গাপুরে রেল লাইন

১৩৭ দিন ১৬ ঘন্টা ২৪ মিনিট আগে


দূর্গাপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৩৯ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে



মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

১৪০ দিন ৭ ঘন্টা ৩৯ মিনিট আগে



ও আর হ্যাঁ মা, সাথে এও বলো, আমি আছিয়া বলছি...!

৫৬৭ দিন ৩ ঘন্টা ৪৮ মিনিট আগে