নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ডোমারে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন

'প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ'–এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে 'প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা-২০২৪'-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ই এপ্রিল) সকাল ১১টায় পুরাতন বাণিজ্য মেলা মাঠে সারাদেশের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার একযোগে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর ডোমার উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের প্রদর্শনী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন সরকার।

উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার সঞ্চালনায় এসময় সভাপতিত্ব করেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল আলম বিপিএএ। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোজাম্মেল হক।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ আফতাব উদ্দিন সরকার বলেন, 'বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন জনবান্ধব সরকার। তিনি আছেন বিধায় আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। তিনি আছেন বলেই এদেশে একটা মানুষও না খেয়ে থাকে না।'

পরে, প্রদর্শনী মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন পশু-পাখি ও গো-খামারীদের স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন অতিথিরা। মেলায় বিভিন্ন খামারীদের মোট ৩৬টি স্টল স্থাপন করা হয়।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১৩ ঘন্টা ৫২ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে