নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পবিত্র ঈদ-উল-ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদানের তিন বছর পূর্তি উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ই এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।

এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস) ডাঃ ফারজানা আফরিন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ নাহিদা তাসনীম হিমি, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ কামরুল হাসান নোবেল, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাদের, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী, নার্সিং সুপারভাইজার রেবেকা সুলতানা, মিডওয়াইফ হাসিনা আক্তার, শিউলি রায়, সিনিয়র স্টাফ নার্স আক্তার বানু, এসএসিএমও সামিনুর ইসলাম, ফার্মাসিস্ট মনিরুল ইসলাম, স্বাস্থ্য সহকারী আনজারুল হক, গোলাম মোস্তফা লিটন, সিএইচসিপি জিয়াউর রহমান, সউদ-বিন-আল সাফা প্রমূখ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরে, সকল কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রধান অতিথি ও সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে