নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ডিসিএল : ১ম সেমিফাইনালে নিউ মডার্ণ জুয়েলার্সের জয়

নীলফামারীর ডোমারে ‘দুঃখ চাষা লীগ-২০২৪ (সিজন-০৭)’ -এর প্রথম সেমিফাইনাল ম্যাচে নীলফামারী বয়েজকে ৬ উইকেটে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করলো নিউ মডার্ণ জুয়েলার্স।

শুক্রবার (১লা মার্চ) সকাল ১০টায় উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ডিসিএল-০৭ এর ১ম সেমিফাইনাল ও ১৩তম ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—নীলফামারী বয়েজ বনাম নিউ মডার্ণ জুয়েলার্স।

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউ মডার্ণ জুয়েলার্স। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তেমন একটা সুবিধা করতে পারেনি নীলফামারী বয়েজ। নির্ধারিত ১৬.০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১২১ রান।

নীলফামারী বয়েজের হয়ে শিমুল ১০, লিমন ১৯, সাকিব ১১, সেজান ১১, মাসুদ ১৩, শামীম ৫, রমনাথ ১৭, সিজান ২, সুইডেন ০, পল্লব ১০* ও সাঈদ ১* রান করেন। অপরদিকে, নিউ মডার্ণ জুয়েলার্সের হয়ে ৪.০ ওভার বল করে ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট পান মোরসালিন। এছাড়া ২টি করে উইকেট পান সোহাগ ও হৃদয় এবং ১টি করে উইকেট পান মিরাজ ও রাফি।

১২২ রানের টার্গেটে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে শাওনের ৩৬ বলে ৪০ রানে অনেকটা স্বস্তিতে থাকে নিউ মডার্ণ জুয়েলার্স। তবে এর আগে ৩টি উইকেট হারায় তারা। পরে, সুজন ও মোরসালিনের জুটিতে ৯ বল হাতে রেখেই ১৪.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১২৫ রান করে জয় তুলে নেয় নিউ মডার্ণ জুয়েলার্স।

নিউ মডার্ণ জুয়েলার্সের হয়ে শাওন ৪০, জ্যাকি ০, সোহাগ ১২, জুয়েল ৯, সুজন ২৯* ও মোরসালিন ২০* রান করেন। অপরদিকে, সাঈদ ২টি এবং শামীম ও রমনাথ ১টি করে উইকেট সংগ্রহ করেন।

উল্লেখ্য, আজ শুক্রবার দুপুর ৩টায় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ও ১৪তম ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করবে—ডিমলা রাইডার্স বনাম সোনাহার ক্রিকেট একাদশ।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১৪ ঘন্টা ৫১ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে