নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ডিসিএল : ৪র্থ কোয়ার্টার ফাইনালে নিউ মডার্ণ জুয়েলার্স ১৭ রানে বিজয়ী

নীলফামারীর ডোমারে ‘নিউ মডার্ণ জুয়েলার্স দুঃখ চাষা লীগ- ২০২৪ (সিজন-৭) : পাওয়ার্ড বাই আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এর ৪র্থ কোয়ার্টার ফাইনাল ও ১২তম ম্যাচে ক্যাপ্টেন্স একাদশকে ১৭ রানে পরাজিত করেছে নিউ মডার্ণ জুয়েলার্স।

বৃহস্পতিবার (২৯শে ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ৩টায় উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দুঃখ চাষা কর্তৃক আয়োজিত ডিসিএলের ৪র্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—ক্যাপ্টেন্স একাদশ বনাম নিউ মডার্ণ জুয়েলার্স।

টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে মাঠে নামে—নিউ মডার্ণ জুয়েলার্স। মেহেদীর ১১ বলে অপরাজিত ২৬ রানে পুঁজি করে ১৬.০ ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে নিউ মডার্ণ জুয়েলার্স সংগ্রহ করে ১১৩ রান।

প্রথম ইনিংসে নিউ মডার্ণ জুয়েলার্সের হয়ে আলিম ৭ রান, সোহেল ১৩ রান, শিহাব ও বারিক উভয়ই ২ রান, নায়েন ৪ রান, জুয়েল ১ রান, মিরাজ ১২ রান, গোবিন্দ ২১ রান, হৃদয় ৯ রান, শাহিন ১ রান করেন। এছাড়া একই ইনিংসে ২টি করে উইকেট পেয়েছেন ক্যাপ্টেন্স একাদশের শান্ত, শাহিনুর, শোভন ও লিমন এবং ১টি উইকেট পান আল-আমিন।

১১৪ রানের টার্গেটে ব্যাট করতে ২য় ইনিংসে মাঠে নামে—ক্যাপ্টেন্স একাদশ। তবে অপর পক্ষের বোলারদের দুর্দান্ত পারফর্মেন্সে চাপে পড়ে যায় তারা। অবশেষে ১৩.০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ৯৬ রান করতে সক্ষম হন তারা। এর মাধ্যমেই ১৭ রানের জয় তুলে নেয় নিউ মডার্ণ জুয়েলার্স।

২য় ইনিংসে হৃদয় ৩.০ ওভার বল করে মাত্র ১০ রানের বিনিময়ে ৪ উইকেট সংগ্রহ করেন। তিনিই হন আজকের ম্যাচসেরা। এছাড়া ক্যাপ্টেন্সের হয়ে রাসেল ৮, পারভেজ ২, জুয়েল ১৮, আল-আমিন ২, সুজন ১, শান্ত ২৪, শোভন ২১, শাহিনুর ২ রান করেন এবং পায়েল, প্রিন্স ও লিমন ০ রানে প্যাভিলিয়নে ফেরেন। জুয়েলার্সদের হয়ে ৩টি উইকেট সংগ্রহ করেন মিরাজ। এছাড়া শাহিন, নায়েন ও বারিক একটি করে উইকেট পান।

আয়োজকেরা জানান, আগামীকাল শুক্রবার (১লা মার্চ) সকাল ১০টায় একই ভেন্যুতে টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে নীলফামারী বয়েজ বনাম নিউ মডার্ণ জুয়েলার্স ও দুপুর ২টায় ২য় সেমিফাইনালে ডিমলা রাইডার্স বনাম সোনাহার ক্রিকেট একাদশ মাঠে নামবে।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১৩ ঘন্টা ৫২ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে