নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ডোমারের চিলাহাটি ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ ঘোষণা

নিবন্ধন না থাকায় নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ‘চিলাহাটি ডায়াগনস্টিক সেন্টার’-কে বন্ধ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

আজ বৃহস্পতিবার (২৯শে ফেব্রুয়ারী) সকালে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বাজার এলাকায় নিবন্ধন বিহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধে উপজেলা স্বাস্থ্য বিভাগের ২য় দিনের অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।

অভিযানে কোনো নিবন্ধনপত্র ছাড়াও যাবতীয় কাজগপত্র না থাকায় ‘চিলাহাটি ডায়াগনস্টিক সেন্টার’-কে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী জানান, লাইসেন্স ও নিবন্ধন বিহীন বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও ব্লাড ব্যাংকের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য বিভাগের ২য় দিনের অভিযানে চিলাহাটি ডায়াগনস্টিক সেন্টার নামক একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, স্বাস্থ্য সহকারী অজয় চন্দ্র রায়, মাহবুবুল হক ও জিকরুল ইকবাল লিমন প্রমুখ।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১৩ ঘন্টা ৫২ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে